-
জাতিসংঘে সৌদি রাজার ইরান বিরোধী কড়া বক্তব্য প্রচণ্ড ক্ষোভ ও হতাশার প্রমাণ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:০০সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে অনলাইনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেছেন। সৌদি রাজা দাবি করেছেন, ইরান ইয়েমেনের মাধ্যমে সৌদি আরবে হামলা চালাচ্ছে, সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে যে কারণে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে এবং সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।
-
'ইসরাইলের সঙ্গে চুক্তি আরব দেশগুলোর সর্বনাশের পথ খুলে দিতে পারে'
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১৭:৫৩মধ্যপ্রাচ্যের রাজনীতির ছক পাল্টে যাচ্ছে। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন-ইসরাইলের সাথে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি করেছে। তবে ঐ চুক্তিকে ফিলিস্তিনের সব দল ও সংগঠন বিশ্বাসঘাতকা বলে উল্লেখ করেছে। বাহরাইনে এর বিরুদ্ধে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। সেখানকার জনগণ বলছে আমরা ফিলিস্তিনের জনগণের পাশেই রয়েছি।
-
পশ্চিম এশিয়ায় ইসরাইল-আমিরাত কূটনৈতিক সম্পর্কের প্রভাব: পর্ব-দুই
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১২:২১ইসরাইল ও আমিরাতের মধ্যকার সমঝোতা আব্রাহাম নামে পরিচিত। এতে কোনো সন্দেহ নেই যে, এ ধরণের সমঝোতা বা শান্তির উদ্যোগ দখলদার ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনিদের অবস্থানকে দুর্বল করবে। আমিরাতের পররাষ্ট্র নীতিতে ফিলিস্তিনিদের গুরুত্ব কতখানি ছিল এবং ফিলিস্তিনিদের সহায়তায় তারা এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে রয়েছে ইরান: পম্পেও’র দাবি
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০২:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে তার সরকারের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।তিনি গতকাল (শনিবার) আটলান্টিক কাউন্সিলে দেয়া বক্তব্যে ইরানকে ‘নাশকতামূলক’ তৎপরতায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন।
-
ক্রমেই ভেসে উঠছে আরব সরকারগুলোর আসল চেহারা: ফিলিস্তিনিদের যা করণীয়
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১০:৩৪দখলদার ইসরাইলের সাথে আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনিদের ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
ইরাকে মার্কিন অবস্থানে হামলা বেড়েছে: স্বীকার করল সেন্ট্রাল কমান্ড
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৭:৫৭ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় গেরিলা হামলা জোরদার হয়েছে। একথা স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। এজন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনাকে ইরানের সঙ্গে যুক্ত করেছেন।
-
আরব লীগের বৈঠকে ইসরাইলের প্রতি সমর্থন: ঝামেলা না করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:৪৬দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমিরাতের সঙ্গে ইসরাইলের যে সমঝোতা হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ইসরাইল ও আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তি সইএর প্রায় এক মাস পর আরব লীগের এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ‘আব্রাহাম’ নামক ইসরাইল-আমিরাত সমঝোতা চুক্তির কোন নিন্দা জানানো হয়নি বরং এর প্রতি পূর্ণ সমর্থন দেয়া হয়েছে।
-
ইসরাইল-আমিরাত সম্পর্ক স্থাপনের ব্যাপারে নিষ্ক্রিয় আরব লীগ: আব্বাসকে ক্ষমা চাওয়ার আহ্বান
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৩:৫৭আজ আরব লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হল যখন দখলদার ইসরাইলের সাথে আমিরাতের সমঝোতার ব্যাপারে আরব লীগ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র অবস্থান দেখে বোঝা গেছে কোনো বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় এ সংস্থাগুলোর নেই। আরব দেশগুলোর এ জোট আজ পর্যন্ত ফিলিস্তিনসহ অভ্যন্তরীণ কোনো সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
-
ইরানবিরোধী জোট গঠনে সম্মত হয়েছে ইসরাইল ও আমিরাত: পম্পেও
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০১:৫৯মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী অবস্থান ঘোষণা করতে গিয়ে দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল ইরানবিরোধী জোট গঠন করতে সম্মত হয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বাড়াবে না: ইরান
আগস্ট ২৫, ২০২০ ০৫:২৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা আগের চেয়ে মোটেও শক্তিশালী হবে না। আরব আমিরাতের শাসকগোষ্ঠী এ ব্যাপারে ভুল ধারনার মধ্যে রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।