-
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের জীবনাবসান
আগস্ট ৩১, ২০২২ ০৫:৪৯সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। রুশ সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর প্রচার করে বলেছে, ৯১ বছর বয়সি গর্বাচেভ একটি গুরুতর দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন এবং তিনি মস্কোর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু
আগস্ট ২৯, ২০২২ ০৩:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সি শিশু ফারুক আবু আবুল-নাজা।
-
পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু
আগস্ট ২৮, ২০২২ ১৫:০০পাকিস্তানে চলতি মৌসুমে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ (রোববার) জানিয়েছে, জুন থেকে আজ পর্যন্ত বন্যায় এক হাজার ৩৩ জন মারা গেছেন।
-
মিসরের গির্জায় আগুনে পুড়ে ও পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু
আগস্ট ১৪, ২০২২ ১৪:৫০মিসরে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। অনেকে আগুনে পুড়ে হতাহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতেও অনেকের প্রাণহানি ঘটে।
-
ইরানের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬, এখনো নিখোঁজ ১৮ জন
জুলাই ৩০, ২০২২ ১১:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। এছাড়া, এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ইরানে আকস্মিক প্রবল বর্ষণ থেকে এই প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়েছে।
-
গুজরাটে বিষ মদের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ৩৫,তদন্ত কমিটি গঠিত
জুলাই ২৬, ২০২২ ১২:১৬ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে বিষ মদের কারণে মৃতের সংখ্যা ৩৫ জনে পৌঁছেছে। অন্যদিকে, ৪৭ জনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তারা ভাবনগর আহমদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
হিটওয়েভে স্পেন ও পর্তুগালে ১,৭০০ মানুষের মৃত্যু
জুলাই ২৩, ২০২২ ১২:৩০ভয়াবহ হিটওয়েভে স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে অন্তত ১,৭০০ মানুষের মৃত্যু হয়েছে। পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ।
-
ভারতের বিভিন্ন রাজ্যে অবিরাম বৃষ্টি, গুজরাটে মৃত ৬৫
জুলাই ১২, ২০২২ ১৪:৪৬ভারতের গুজরাট রাজ্যে ২৪ ঘন্টায় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত দু’দিনে রাজ্যটিতে ৬৫ জন প্রাণ হারিয়েছে।
-
'কোভিড ঘিরে ফের ত্রাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে'
জুলাই ০৪, ২০২২ ১০:০২সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ধর্মের বিরুদ্ধে দাঁড়ালে গোটা বিশ্বকে রুখে দেওয়ার হুমকি দিয়েছিলেন ইমাম খোমেনী
জুন ০৩, ২০২২ ১৩:৫৭তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মরহুম ইমাম খোমেনীর বক্তব্য ও রাজনৈতিক তৎপরতার মধ্যদিয়ে ইসলামের রাজনৈতিক দর্শনের ব্যাখ্যা সুস্পষ্ট হয়েছে।