-
মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি: ঢাকায় জাতিসংঘ মহাসচিব
জুলাই ০১, ২০১৮ ১৪:৪৪রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ আরও বাড়াতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। এ সময়, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার সঙ্গে ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
-
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের কাছে বাংলাদেশের প্রত্যাশা
জুন ৩০, ২০১৮ ১৪:২৯চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, তার দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের নিজ বাসভূমিতে ফেরার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি বেইজিং সফরকারী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে দেয়া সাক্ষাতে এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।
-
মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার করতে হবে: অ্যামনেস্টি
জুন ২৭, ২০১৮ ১০:০৪মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ বর্বরতা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে বিচার করতে হবে।
-
মিয়ানমারের ৭ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেবে ইইউ
জুন ২৫, ২০১৮ ১৪:০৪রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর সাত কমর্কতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্স আজ (সোমবার) এ খবর দিয়েছে।
-
মিয়ানমারকে আল্টিমেটাম দিল হেগের আন্তর্জাতিক আদালত
জুন ২৩, ২০১৮ ১৫:২১হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এক বিবৃতিতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে সে ব্যাপারে জবাবদিহিতা করার জন্য মিয়ানমার সরকারকে সময়সীমা বেধে দিয়েছে। আইসিসি'র কৌসূলী ফাতাউ বেনসৌদা ওই বিবৃতিতে আগামী ২৭ জুলাই পর্যন্ত শেষ সময়সীমা বেধে দিয়েছেন মিয়ানমারকে।
-
মুসলিম-বিরোধী প্রচারণা চলবে: মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের ঘোষণা
জুন ০৯, ২০১৮ ১৩:৪৪রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মিয়ানমারের উগ্রবাদী ভিক্ষুরা।
-
শিক্ষিত রোহিঙ্গাদের বেছে বেছে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী
জুন ০৫, ২০১৮ ১৯:৩৫বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানেরা বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের মধ্যে থেকে শিক্ষিত লোকদের বেছে বেছে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। রোহিঙ্গাদের নেতৃত্ব দেওয়ার মতো যাতে কেউ না থাকে সে লক্ষ্যেই এ কাজ করা হয়েছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর সঙ্গে সাক্ষাৎকারে অন্তত এক ডজন রোহিঙ্গা শিক্ষক, ধর্মীয় নেতা ও বয়োজ্যেষ্ঠ এসব তথ্য জানিয়েছেন।
-
‘স্বেচ্ছায় ফিরলে ৭ লাখ রোহিঙ্গাকে গ্রহণ করবে মিয়ানমার’
জুন ০২, ২০১৮ ২০:৫৪বাংলাদেশে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গা যদি স্বেচ্ছায় রাখাইনে ফিরে যেতে চায় তাহলে মিয়ানমার তাদের গ্রহণ করতে রাজি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন।
-
ছলচাতুরির মাধ্যমে মুসলিম হত্যাকাণ্ডের তদন্ত বিলম্বিত করছে মিয়ানমার
জুন ০২, ২০১৮ ১৩:৪৬বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানরা তাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হত্যাকাণ্ড ও জুলুম নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আবেদন জানিয়েছে।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মিয়ানমার
জুন ০১, ২০১৮ ০৮:৪০বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সহযোগিতা এবং রাখাইনে বসবাসের জন্য ‘অনুকূল পরিবেশ তৈরি’র বিষয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি।