-
‘সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে যুবরাজ পরিবর্তন করা উচিত’
অক্টোবর ২৬, ২০১৮ ০৬:২৬সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জায়গায় অন্য কাউকে বসানো উচিত। সৌদি আরবে নিযুক্ত ব্রিটেনের সাবেক সামরিক অ্যাটাশে কর্নেল ব্রায়ান লিস এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
‘খাশোগির লাশের টুকরো নিয়ে গেছে সৌদি যুবরাজের দেহরক্ষী’
অক্টোবর ২২, ২০১৮ ১৩:২৩সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দেহরক্ষী মাহের আবদুল আজিজ মুতরিব নিহত সাংবাদিক জামাল খাশোগির লাশের টুকরো রিয়াদে বহন করে নিয়ে গেছেন। একটি সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই পত্রিকা এ খবর দিয়েছে।
-
সৌদির কাছে বিক্রি হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড
অক্টোবর ১৬, ২০১৮ ১৬:১৬ব্রিটেনের শীর্ষ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কিনে নেয়ার চেষ্টা করছেন বলে গতকাল (সোমবার) যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছে ক্লাবটি। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় যখন যুবরাজ বিন সালমানকে ঘিরে নানা কেলেংকারির কথা শোনা যাচ্ছে তখন ম্যানইউ বিক্রির খবরকে গুজব বলা তার জন্য আরেক ধরনের বিপর্যয়।
-
সৌদি রাজপরিবারের অন্তত ৫ জন গুম- জানিয়েছেন নির্বাসিত প্রিন্স ফারহান
অক্টোবর ১৩, ২০১৮ ১২:২৫সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের সমালোচনা করায় দেশটির রাজপরিবারের অন্তত পাঁচ সদস্যকে গুম করা হয়েছে।
-
সৌদি আরবের স্থিতিশীলতা ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে
অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৩৯সৌদি আরবের স্থিতিশীলতা দিন দিন ভঙ্গুর হয়ে উঠেছে। দেশটির সিদ্ধান্ত গ্রহণ ও তরুণ যুবরাজের উপযুক্ততা নিয়ে এ অবস্থার তৈরি হয়েছে। আরবি ভাষার পত্রিকা আল-মনিটর এ খবর দিয়েছে।
-
সৌদি যুবরাজকে ইসরাইলি সংসদে বক্তব্য রাখার আহ্বান
জুলাই ০৫, ২০১৮ ১২:৫৯সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ইসরাইলের সংসদ নেসেটে দাঁড়িয়ে বক্তব্য রাখার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী নেতা ইউসি ইউনা। আল-জাজিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
-
ফিলিস্তিন চুক্তি উন্মোচনের আগে সৌদি যুবরাজের সঙ্গে কুশনারের বৈঠক
জুন ২১, ২০১৮ ১০:৩৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাই ও উপদেষ্টা জারেড কুশনার। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি সৌদি আরব গেছেন।
-
বাহরাইনের প্রধানমন্ত্রীকে সরাতে চান সৌদি ও আমিরাতি যুবরাজ
জুন ০৯, ২০১৮ ১০:২২সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। খলিফা বিন সালমান হচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি।
-
সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু রয়েছে: যুবরাজ বিন সালমান
এপ্রিল ০৬, ২০১৮ ০৬:১৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।
-
সৌদি যুবরাজ চান মার্কিন সেনারা সিরিয়ায় থাকুক
মার্চ ৩১, ২০১৮ ০৭:৪৩সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তিনি চান মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করুক। সিরিয়া থেকে অল্প সময়ের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও যুবরাজ সালমান একথা বললেন।