-
আইএস সন্ত্রাসীদের অবস্থানে সিরিয়ার বিমান হামলা: অথচ হতাহত হল তুর্কি সেনারা!
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৫৯গত কয়েক দিনে সিরিয়া পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। তুরস্কের সেনাবাহিনী আবারো সিরিয়ার ইদলিব প্রদেশে সিরিয় সেনা অবস্থানে হামলা চালিয়েছে। তবে এ হামলার কিছু পরেই সিরিয়ার সেনাবাহিনীও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালানোর খবর দিয়েছে। ওই হামলায় তুরস্কের দুই সেনা নিহত এবং পাঁচ সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
-
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করল রাশিয়া
ফেব্রুয়ারি ২২, ২০২০ ০৬:২৮রাশিয়া আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
-
সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করুন: তুরস্ককে রাশিয়া
ফেব্রুয়ারি ২১, ২০২০ ০৬:১৭সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পাশাপাশি তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর রাশিয়া নতুন করে বিমান হামলা চালিয়েছে।
-
ইদলিব পরিস্থিতি স্বাভাবিক করুন: রাশিয়া ও তুরস্ককে জাতিসংঘের আহবান
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০৭:৫২সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধিদ জেইর পেডারসেন।
-
সিরিয়ায় অভিযান চালানোর হুমকি দিলেন এরদোগান; পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করা না হলে সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান চালানো হবে।
-
সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করেছে তুরস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১২:৪৯সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী ও মিত্ররা যখন সামরিক অভিযান চালাচ্ছে তখন তুরস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার চলমান অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ দেখা দিয়েছে।
-
সিরিয়ার শতকরা ৯০ ভাগ ভূখণ্ড এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে: রাশিয়া
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০৫:৪০সিরিয়ার সেনাবাহিনী দেশটির শতকরা ৯০ ভাগ ভূমি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি সিরিয়ার জ্বালানী খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানিয়েছেন।
-
রুশ-তুর্কি আলোচনার আগেই বিরাট এলাকা নিয়ন্ত্রণে নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১২:০১নজিরবিহীন সফলতার মধ্যদিয়ে সিরিয়ার সরকারি বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের বেশিরভাগ শহর ও গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ইদলিব ও আলেপ্পোর প্রদেশের পরিস্থিতি নিয়ে যখন তুরস্ক এবং রাশিয়া আলোচনায় বসতে যাচ্ছে তার আগ মুহূর্তে সিরিয় বাহিনী এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিল।
-
রাশিয়া ও সিরিয়ার জোরালো পদক্ষেপে চাপের মুখে মার্কিন সেনারা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৭:৪৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের দখলদারিত্বের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয় সেনারা তাদের উপস্থিতি জোরদার করেছে। এতে ওই এলাকায় মোতায়েন মার্কিন সেনারা বড় রকমের চাপের মুখে পড়েছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের দুটি ড্রোন ভূপাতিত
ফেব্রুয়ারি ১১, ২০২০ ১২:৪৯সিরিয়ার ইদলিবের আকাশে আজ ভোরে সন্ত্রাসীদের দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সিরিয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ড্রোন দুটি সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব থেকে লাদাকিয়ার নিকটবর্তী হামিমিম ঘাঁটির দিকে যাচ্ছিল।