• রুশ সেনাদের উচ্চ সতর্কাব্স্থায় রেখেছেন পুতিন

    রুশ সেনাদের উচ্চ সতর্কাব্স্থায় রেখেছেন পুতিন

    জুন ২৫, ২০১৯ ১০:৫৫

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাদেরকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পুতিন নিজেই দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং তিনি সেনাদের যুদ্ধ-প্রস্তুতি যাচাই করার জন্য মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন।  

  • মার্কিন পদক্ষেপে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পুনরাবৃত্তি হতে পারে: রাশিয়া

    মার্কিন পদক্ষেপে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পুনরাবৃত্তি হতে পারে: রাশিয়া

    জুন ২৫, ২০১৯ ০৫:২৫

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমেরিকা পূর্ব ইউরোপে স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলে তার ফলে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলার সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টি হয়েছিল।

  • এস-৪০০ সংগ্রহের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পাই না: তুরস্ক

    এস-৪০০ সংগ্রহের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পাই না: তুরস্ক

    জুন ২৫, ২০১৯ ০২:১৮

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ক্রয়ের ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পায় না। তিনি আরো জানিয়েছেন, এই ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন এটি হস্তান্তরের তারিখ নির্ধারণ করা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

  • ইরানের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া

    ইরানের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া

    জুন ২৪, ২০১৯ ১৩:০১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও তার মিত্ররা পাল্টা ব্যবস্থা নেবে। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (সোমবার) একথা বলেছেন।

  • আমেরিকা পরমাণু সমঝোতা বাতিলের বিপদ অনুধাবনে ব্যর্থ হয়েছে: রাশিয়া

    আমেরিকা পরমাণু সমঝোতা বাতিলের বিপদ অনুধাবনে ব্যর্থ হয়েছে: রাশিয়া

    জুন ২৪, ২০১৯ ০১:১২

    রাশিয়া বলেছে, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে কত বড় বিপদ ডেকে এনেছে তা উপলব্ধি করতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলির সদরদপ্তরে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ রোববার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

  • ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করতে চায় রাশিয়া: রিয়াবকভ

    ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করতে চায় রাশিয়া: রিয়াবকভ

    জুন ২২, ২০১৯ ০১:২৫

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ইরানের তেল রপ্তানি খাতকে সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে।

  • ইরানের কাছে এস-৪০০ বিক্রির প্রস্তাব দিল রাশিয়া

    ইরানের কাছে এস-৪০০ বিক্রির প্রস্তাব দিল রাশিয়া

    জুন ২০, ২০১৯ ১৩:১৫

    রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শেরিন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড কেনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, আমেরিকা পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি   প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ অবস্থায় ইরানের উচিত এস-৪০০ কেনার বিষয়টি বিবেচনা করা।

  • মার্কিন ফুটেজ দিয়ে কিছুই প্রমাণ হয় না: রাশিয়া

    মার্কিন ফুটেজ দিয়ে কিছুই প্রমাণ হয় না: রাশিয়া

    জুন ১৯, ২০১৯ ১২:২২

    ওমান সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জড়িত থাকা নিয়ে আমেরিকা কথিত যে প্রমাণ উপস্থাপন করেছে তাকে ‘খুবই ভাসাভাসা’ বলে অভিহিত করেছে রাশিয়া। মস্কো বলেছে, আমেরিকার সরবরাহ করা এ ভিডিও ফুটেজ থেকে কিছুই প্রমাণ হয় না।

  • আমেরিকার জবাবে রুশ পদক্ষেপ:  আইএনএফ চুক্তি স্থগিতের বিল অনুমোদন

    আমেরিকার জবাবে রুশ পদক্ষেপ: আইএনএফ চুক্তি স্থগিতের বিল অনুমোদন

    জুন ১৯, ২০১৯ ১১:২১

    রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ চুক্তি স্থগিতের বিষয়ে একটি বিল পাস হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা ও রাশিয়া এ চুক্তি সই করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জবাবে রুশ সংসদ বিলটি পাস করল।

  • জি-২০ সম্মেলনে বৈঠক করতে পারেন পুতিন ও মে

    জি-২০ সম্মেলনে বৈঠক করতে পারেন পুতিন ও মে

    জুন ১৭, ২০১৯ ১৪:৫৩

    ব্রিটেন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের অচলাবস্থা কাটাতে দু দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসার পরিকল্পনা করছেন। আগামী ২৮ ও ২৯ জুন জাপানে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনের অবকাশে ওসাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বৈঠক হতে পারে।