-
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা ‘অগ্রহণযোগ্য’: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৭, ২০১৯ ১২:২২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।
-
জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া
এপ্রিল ০৬, ২০১৯ ১৪:৪২কৃষ্ণসাগরের সামরিক মহড়া থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল (শুক্রবার) ওই মহড়া অনুষ্ঠিত হয়। ক্ষেপণাস্ত্র মহড়ার বিষয়ে রাশিয়া একটি ফুটেজ প্রকাশ করেছে।
-
‘ইরান-রাশিয়া সহযোগিতা গণমাধ্যমের ওপর পশ্চিমা আধিপত্য কমাবে’
এপ্রিল ০৬, ২০১৯ ০৭:১৫ইরান ও রাশিয়ার গণমাধ্যমের মধ্যে সহযোগিতা পশ্চিমা গণমাধ্যমের একাধিপত্যের অবসান ঘটাতে ‘কার্যকর ভূমিকা’ রাখবে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র গণমাধ্যম কর্মকর্তা। রাশিয়া সফররত ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা পেইমান জেবেল্লি এ মন্তব্য করেছেন।
-
খলিফা হাফতার বাহিনীকে সহযোগিতা করার কথা অস্বীকার করল রাশিয়া
এপ্রিল ০৬, ২০১৯ ০৭:০০রাশিয়া বলেছে, লিবিয়ার সেনা কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন কথিত ন্যাশনাল আর্মি’র ত্রিপোলি অভিযানে মস্কো কোনো সহযোগিতা করছে না। একইসঙ্গে রাজনৈতিক উপায়ে লিবিয়ার চলমান উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
ইরান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: পম্পেও'র আহ্বান
এপ্রিল ০৫, ২০১৯ ১৩:৪৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় ইরান, রাশিয়া ও চীনের হুমকির মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য ন্যাটো জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ আহ্বান জানান।
-
ভেনিজুয়েলায় আরো রুশ সেনা আসতে পারে: উপ পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৫, ২০১৯ ০৬:০১ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, তিনি তার দেশে আরো বেশি রুশ সেনা আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কারাকাস ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তির উদ্ধৃতি দিয়ে তিনি এ মন্তব্য করেন।
-
নরওয়ের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান ওড়াল রাশিয়া ও আমেরিকা
এপ্রিল ০১, ২০১৯ ০৮:৪৫নরওয়ে সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান উড়িয়েছে আমেরিকা ও রাশিয়া। দুই দেশ শীতল যুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান ওড়ানোর এই ঘটনা ঘটল।
-
ভেনিজুয়েলায় হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে রাশিয়া
মার্চ ৩১, ২০১৯ ১৪:১২রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভেনিজুয়েলার সামরিক হেলিকপ্টারগুলোর জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক সংকটাপন্ন এ দেশটিতে রাশিয়া সেনা পাঠানোর কয়েকদিন পর হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা জানালো।
-
ভেনিজুয়েলায় অভ্যুত্থানে ব্যর্থতায় আমেরিকার গায়ে জ্বালা ধরেছে: রাশিয়া
মার্চ ৩১, ২০১৯ ০৬:৫৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, এই হুমকি প্রমাণ করছে ল্যাতিন আমেরিকার দেশটিতে ‘তড়িৎ অভ্যুত্থান’ ঘটাতে ব্যর্থ হয়ে ওয়াশিংটন ক্ষোভের আগুনে জ্বলছে।
-
ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নিন: ট্রাম্প
মার্চ ৩১, ২০১৯ ০৬:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দৈনিক ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন। ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে জয়ী হয়েছিলেন বলে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে ওই পুরস্কার জিতেছিল দুই মার্কিন পত্রিকা। কিন্তু সম্প্রতি দীর্ঘ এক তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো যোগসাজশ হয়নি।