• গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক

    গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক

    এপ্রিল ১৯, ২০১৮ ১৬:৪২

    ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের সামরিক গোয়েন্দা কমিটি বাগদাদে বৈঠক করেছে। আজ (বৃহস্পতিবার) বাগদাদে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চার দেশের শীর্ষ নেতাদের ইচ্ছায় গঠিত যৌথ গোয়েন্দা কমিটি দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • রুশ নৌবাহিনীতে যুক্ত হলো আরো পরমাণু সাবমেরিন, যুদ্ধজাহাজ

    রুশ নৌবাহিনীতে যুক্ত হলো আরো পরমাণু সাবমেরিন, যুদ্ধজাহাজ

    এপ্রিল ১৮, ২০১৮ ১৯:৩৭

    রাশিয়ার নৌবাহিনীতে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, তিনটি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার এবং বহুসংখ্যক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এর মাধ্যমে রুশ নৌবাহিনী কৌশলগত ক্ষমতার দিক দিয়ে অনেক অগ্রগতি লাভ করল।

  • ঘনিষ্ঠ হচ্ছে পাক-রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক

    ঘনিষ্ঠ হচ্ছে পাক-রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক

    এপ্রিল ১৮, ২০১৮ ০৯:২৩

    পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভ্লাদিমির বেরেজইয়ুক বলেছেন, তার দেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সহযোগিতা ঘনিষ্ঠ হচ্ছে যা দীর্ঘ মেয়াদে দু দেশের অর্থনীতির ওপর বড় প্রভাব রাখবে। তিনি বলেন, “আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এরইমধ্যে পদক্ষেপ নিয়েছি।”

  • সিরিয়ায় হামলার পর তদন্ত অর্থহীন: রাশিয়া

    সিরিয়ায় হামলার পর তদন্ত অর্থহীন: রাশিয়া

    এপ্রিল ১৮, ২০১৮ ০৬:২২

    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর রাসায়নিক হামলা সম্পর্কে তদন্ত করা এখন সম্পূর্ণ অর্থহীন। কারণ আমেরিকা ও তার মিত্ররা রাসায়নিক হামলার জন্য এরইমধ্যে বিচার করে তার রায় কার্যকর করেছে।

  • আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া

    আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া

    এপ্রিল ১৭, ২০১৮ ১৮:৫৯

    সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক পশ্চিমা আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

  • সিরিয়া হামলায় রুশ-তুর্কি সম্পর্কে ফাটল ধরে নি: আংকারা

    সিরিয়া হামলায় রুশ-তুর্কি সম্পর্কে ফাটল ধরে নি: আংকারা

    এপ্রিল ১৬, ২০১৮ ১৭:৪৩

    সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাশিয়া ও তুরস্কের সম্পর্কে ফাটল ধরেছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে মন্তব্য করেছেন তার নিন্দা ও সমালোচনা করেছেন তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ।

  • সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ঘোষণায় উদ্বিগ্ন ইসরাইল

    সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ঘোষণায় উদ্বিগ্ন ইসরাইল

    এপ্রিল ১৬, ২০১৮ ১৩:২৭

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হান্ড্রেড দিতে পারে বলে ঘোষণা করার পর ইহুদিবাদী ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, এর ফলে ইসরাইলের বিমান বাহিনী হুমকির মুখে পড়বে। আরও বেশি ইসরাইলি পাইলট প্রাণ হারাবে।

  • সিরিয়া সরকারের কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই: বাশার আসাদ

    সিরিয়া সরকারের কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই: বাশার আসাদ

    এপ্রিল ১৫, ২০১৮ ১৪:৩২

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আবারও বলেছেন, তাদের কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই। রাজধানী দামেস্কে কয়েকজন রুশ সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন। একজন রুশ সংসদ সদস্যের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়ার জনগণ এখন পাশ্চাত্যের সামরিক আগ্রাসনকে ভয় পায় না।

  • 'অজেয় টোমাহক' ক্ষেপণাস্ত্র ভূপাতিত করায় দামেস্কে আনন্দ মিছিল

    'অজেয় টোমাহক' ক্ষেপণাস্ত্র ভূপাতিত করায় দামেস্কে আনন্দ মিছিল

    এপ্রিল ১৪, ২০১৮ ১৯:৪০

    সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ছোঁড়া ৭১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সিরিয়ার রাজধানী দামেস্কের নাগরিকরা আনন্দ মিছিল করেছেন। আমেরিকার কথিত “অজেয় টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করার পর এই আনন্দ মিছিল করেন তারা। মিছিলে অংশ নেয়া লোকজন তাদের দেশের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন প্রতিহত করা অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন।

  • ‘সিরিয়াকে এস-৩০০ দিতে পারে রাশিয়া’

    ‘সিরিয়াকে এস-৩০০ দিতে পারে রাশিয়া’

    এপ্রিল ১৪, ২০১৮ ১৪:৪৯

    সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত সামরিক আগ্রাসনের পর রাশিয়া জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মস্কো বলেছে, তারা সম্ভবত আরব এ দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করবে।