-
রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনের সামরিক বাহিনীকে দেবে আমেরিকা
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৪:৪৭রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশের ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা অর্থ ইউক্রেনের সামরিক বাহিনীকে দেয়ার যে পরিকল্পনা করেছে আমেরিকা তা অবৈধ এবং মার্কিন পরিকল্পনা বিনা চ্যালেঞ্জে পার পাবে না।
-
ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৪:৪৬আমেরিকা ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেবে। রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা একের পর এক অস্ত্রের চালান সরবরাহ করে চলেছে এবং এর মধ্য দিয়ে ওয়াশিংটন দিন দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গভীরভাবে নিজেকে যুক্ত করে ফেলছে।
-
নতুন ট্যাংক সরবরাহ করতে ব্রিটেনের অস্বীকৃতি
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৪:২৬ইউক্রেনে ব্রিটেনের সরবরাহ করা চ্যালেঞ্জার-২ ট্যাংক ধ্বংসের কথা স্বীকার করেছেন নতুন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। কিছুদিন আগে আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে উন্নতমানের ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিলে ব্রিটিশ সরকার চ্যালেঞ্জার ট্যাংক দেয়।
-
ইউক্রেনের শেষ ব্যক্তি পর্যন্ত আমেরিকা কিয়েভকে যুদ্ধ করতে বাধ্য করবে
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৪:২৬ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকা ইউক্রেনের ওপর এমন এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে যেখানে দেশটির শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হবে কিয়েভ। আমেরিকা ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর একথা বললেন পেসকভ।
-
ওয়াগনার নামের কোনো কিছুর আইনগত অস্তিত্ব নেই: ক্রেমলিন
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ০৬:৫২ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের আইনগত কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
-
ইউক্রেনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ০৬:৪৭বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ সত্ত্বেও ইউক্রেনের কাছে দুর্বল ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এমন সময় ওয়াশিংটন এ কাজ করতে যাচ্ছে যখন যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্রের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ রয়েছে।
-
রাশিয়াকে অস্ত্র দেয়ার ব্যাপারে উত্তর কোরিয়াকে মার্কিন হুঁশিয়ারি
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১১:১৮রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
-
মস্কোয় হামলা চালাতে আসা ৩ ড্রোন ভূপাতিত; ৫০ ফ্লাইট বাতিল
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১১:১২রাশিয়া বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কো অভিমুখে ইউক্রেনের পাঠানো অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
-
শস্য চুক্তির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার দরজা উন্মুক্ত
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির বিষয়ে আলোচনার জন্য মস্কোর অবস্থান খুবই খোলামেলা। গতকাল (সোমবার) রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।
-
রুশ ড্রোন রোমানিয়ায় আঘাত হেনেছে: দাবি কিয়েভের, রোমানিয়ার অস্বীকার
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ০৬:৪৭ইউক্রেনের একটি বন্দরে রাশিয়ার নিক্ষিপ্ত ড্রোন প্রতিবেশী দেশ রোমানিয়ায় আঘাত হেনেছে বলে দাবি করেছে কিয়েভ। তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া সরকার দেশটিতে কোনোরকম হামলা হওয়ার কথা অস্বীকার করেছে।