-
আরো ৩ জন নারী রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ইরান
মার্চ ০৪, ২০১৮ ২২:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরান আরো তিনজন নারী রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে। এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রশাসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন।
-
স্যামসাংকে ক্ষমা চাইতে বলল ইরান; ওদের মোবাইল ব্যবহার না করার হুমকি জারিফের
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১৫:১০শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী ইরানি ক্রীড়াবিদদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত 'কিম সুংহো'-কে মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
-
জর্ডানের কাছে ইসরাইলের ক্ষমা প্রার্থনা; চালু করতে চায় দূতাবাস
জানুয়ারি ১৯, ২০১৮ ১৪:৫৭জর্ডানের দুই নাগরিককে হত্যার জন্য সেদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ইহুদিবাদী ইসরাইল। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মাদ আল মোমানি বলেছেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ২০১৬ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। খুনি নিরাপত্তারক্ষীর বিচার করা হবেও প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।
-
বাংলাদেশে নতুন শরণার্থীর সংখ্যা ৭ লাখ: তুর্কি রাষ্ট্রদূত
নভেম্বর ১৫, ২০১৭ ১৬:১৩বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ লাখে পৌঁছেছে বলে তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক জানিয়েছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে এখন দশ লাখ শরণার্থী অবস্থান করছে।
-
ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ০১:৪০ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁইয়া ইরানের সেমনানে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
-
দেড় বছর পর তেহরানে ফিরলেন কাতারের রাষ্ট্রদূত
আগস্ট ২৭, ২০১৭ ০৩:৩৮প্রায় দেড় বছর পর ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত তেহরানে ফিরে এসেছেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখানোর পর রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল কাতার।
-
২০ মাস পর ইরানে ফিরছেন কাতারের রাষ্ট্রদূত
আগস্ট ২৪, ২০১৭ ০৩:১৫প্রায় ২০ মাস পর ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে তেহরানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা। ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখানোর পর রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের রাষ্ট্রদূতকে তলব করেছিল কাতার।
-
নিষেধাজ্ঞার জবাবে মার্কিন কূটনীতিক বহিষ্কার ও সম্পদ আটক করল রাশিয়া
জুলাই ২৯, ২০১৭ ০৮:৪৩রাশিয়া সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রুশ-বিরোধী মার্কিন পদক্ষেপগুলোর বিষয়ে মস্কোর পাল্টা কিছু পদক্ষেপের কথা তাকে জানিয়ে দিয়েছে।
-
কট্টর ফিলিস্তিন বিরোধী ফ্রাইডম্যান ইসরাইলে নয়া মার্কিন রাষ্ট্রদূত
মার্চ ৩০, ২০১৭ ১১:২৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চরম ফিলিস্তিন বিরোধী ইহুদিবাদী এক সাবেক অ্যাটর্নিকে ইসরাইলে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন। মার্কিন সিনেটে ৫২-৪৬ ভোটে মনোয়ন নিশ্চিত হওয়ার এক সপ্তাহ পর গতকাল (বুধবার) ডেভিড ফ্রাইডম্যানকে শপথ বাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ।
-
'ইরান ও বাংলাদেশের সুসম্পর্ক অটুট রাখতে হবে'
মার্চ ২৭, ২০১৭ ১৬:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে সমস্যা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। সম্পর্ক জোরদারে আইনি জটিলতা থাকলে ইরানের সংসদ সে বিষয়ে পদক্ষেপ নেবে বলে তিনি জানান। তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়ার সঙ্গে বৈঠকে আজ (সোমবার) এসব কথা বলেন লারিজানি।