-
১০ রোহিঙ্গাকে হত্যার প্রামাণ্য প্রতিবেদন প্রকাশ, জাতিসংঘের উদ্বেগ
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ০৯:২৪মিয়ানমারের রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলমানকে হত্যার পর লাশ পুঁতে ফেলার বিষয়ে একটি প্রমাণ্য প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রতিবেদনের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, “আমরা সর্বশেষ ওই রিপোর্টের বিষয়ে অবহিত আছি। এটি অত্যন্ত উদ্বেগজনক। মিয়ানমারের রাখাইনে যেসব সহিংসতা হচ্ছে এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর যে হামলা হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে সর্বশেষ প্রকাশ হওয়া এসব ঘটনা।”
-
হাসিনা-জনসন বৈঠক: রোহিঙ্গা সংকট ও নির্বাচন নিয়ে আলোচনা
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ২২:৫২ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ব্রিটেন। একইসঙ্গে মুক্ত গণমাধ্যমের উপস্থিতিও আশা করে তার দেশ। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
-
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ দিন: সুইজারল্যান্ডের প্রতি হামিদ
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ২২:১৪রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ দিতে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সোমবার রাতে বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা করেন।
-
শেখ হাসিনার সঙ্গে সুইস প্রেসিডেন্টের বৈঠক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৪:৫৫রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করছে, সেটাকে সাধুবাদ জানাচ্ছে সুইজারল্যান্ড। এই সংকটের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত। মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।
-
'নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করা হলেই কেবল মিয়ানমারে যাবে রোহিঙ্গারা'
জানুয়ারি ৩০, ২০১৮ ০৮:০২মিয়ানমারে ফেরত পাঠানোর আগে নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানেরা। গতকালও (সোমবার) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর সদস্যরা বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে।
-
রোহিঙ্গাদের বিপুল উপস্থিতি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছে: শেখ হাসিনা
জানুয়ারি ২৯, ২০১৮ ২৩:৫৮প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের ওপর ব্যাপক আর্থ-সামাজিক, পরিবেশগত এবং জনসংখ্যার ওপর চাপ সৃষ্টি করেছে।
-
কক্সবাজারে আল আকসা মসজিদের খতিব, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ
জানুয়ারি ২৯, ২০১৮ ২৩:২৫ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন।
-
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরা নিয়ে এইচআরডাব্লিউ'র উদ্বেগ
জানুয়ারি ২৯, ২০১৮ ১২:৪১রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফিরে গিয়ে আগের মতোই হত্যা-নির্যাতনের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সংগঠনটির এশিয়া অঞ্চলের উপ-প্রধান ফিল রবার্টসন গতকাল (রোববার) বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফেরার পথেই হত্যা-নির্যাতনের শিকার হতে পারে।
-
রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট; পাশে থাকার প্রতিশ্রুতি
জানুয়ারি ২৮, ২০১৮ ১৭:১৮রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। আজ (রোববার) কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন জোকো উইদোদো।
-
রোহিঙ্গা শিশুদের মিয়ানমারে ফেরানোর পরিবেশ সৃষ্টি করুন: ইউনিসেফ
জানুয়ারি ২৫, ২০১৮ ১৩:৫৬জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ রোহিঙ্গা শিশু উদ্বাস্তুদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানিয়েছে।