-
মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী
মার্চ ১৫, ২০২০ ১৩:২৮ইরাকে মোতায়েন সমস্ত মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। গতকাল (শনিবার) ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে, দেশের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে।
-
‘সোলাইমানি হত্যায় জড়িত ইরাকি অনুচরদের খুঁজে বের করবে বাগদাদ’
মার্চ ১৪, ২০২০ ০৩:২৩ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যেসব ইরাকি অনুচর জড়িত ছিল তাদের শনাক্ত করতে রাজি হয়েছে বাগদাদ। দু’দিনের ইরাক সফর শেষে তেহরানে ফিরে এক টুইটার পোস্টে এ তথ্য জানান শামখানি।
-
'কাসেম সোলাইমানির রক্ত শতাব্দীর পর শতাব্দী নির্যাতিত মানুষকে পথ দেখাবে'
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ২০:০০অতি সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবের ৪১ তম বিজয় বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে এবং আমেরিকার সাথে ইরানের বিভিন্ন ঘটনা ঘটেছে এ সম্পর্কে রেডিও তেহরানকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও অধ্যাপক আবদুল হাই শিকদার। তিনি বলেছেন, ইরান পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা আমেরিকার কাপুরুষোচিত নৃশংস বর্বর অসভ্য কর্মকাণ্ড। এখানে আমেরিকার অবস্থান অবশ্যই ডাকাত এবং লুটেরাদের অবস্থান।
-
শিগগিরই প্রকাশিত হচ্ছে 'মহাবীর কাসেম সোলাইমানি' শীর্ষক বই
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১৭:৩৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত হতে যাচ্ছে একটি তথ্যবহুল গ্রন্থ।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৪২ইরাকের নিনেভা প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে কোনো ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করে নি।
-
জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে: জাতিসংঘ
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০৪:১৯ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির ওপর আমেরিকার সন্ত্রাসী হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে চালানো ওই হামলায় জেনারেল সোলাইমানি শহীদ হন।
-
গ্রন্থমেলায় সোলাইমানিকে নিয়ে বই ‘জীবন্ত শহীদ’: লেখক-প্রকাশক যা বললেন
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৯:৩৭বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা এখন বইপ্রেমীদের পীঠস্থান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত প্রাঙ্গণ ছাত্র-শিক্ষক, কিশোর-যুবা, নারী-পুরুষ নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত থাকছে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা বেলা।
-
বাংলাদেশে জেনারেল সোলাইমানিকে নিয়ে বই প্রকাশ; পাওয়া যাচ্ছে বইমেলায়
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ২১:৩১মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে বাংলা ভাষায় একটি বই প্রকাশিত হয়েছে। বইটির শিরোনাম ‘জীবন্ত শহীদ: সোলাইমানী হত্যার নেপথ্য কাহিনী’। লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্য-অনুবাদক ও সাংবাদিক প্রমিত হোসেন। ঢাকার বাংলাবাজার থেকে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যধারা বইটি প্রকাশ করেছে।
-
ইরানের জবাবে ওয়াশিংটনের সকল সমীকরণ এলোমেলো হয়ে গেছে: সালামি
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ২০:৪৭ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন-আল আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বব্যাপী ওয়াশিংটনের সমীকরণ এলোমেলো হয়ে গেছে। ইরাকি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি আজ ওই মন্তব্য করেন।
-
আদালতে কাসেম সোলাইমানি হত্যার বিচার করবে ইরান ও ইরাক
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৪:১১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকের হাশ্দ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের হত্যাকারীদের বিচারের লক্ষ্যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের পাশাপাশি ইরাকও এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের ওপর গুরুত্ব আরোপ করেছে।