-
পাকিস্তানকে ১ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দেবে সৌদি আরব ও চীন
নভেম্বর ০৬, ২০২২ ০৬:২৮পাকিস্তানকে ১ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব ও চীন। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ভয়াবহ বন্যার ফলে মারাত্মক অর্থসংকটে পড়েছে দেশটি। গতকাল (শনিবার) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
-
ইমরান খান ফের ক্ষমতায় আসতে পারেন বলে শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা
নভেম্বর ০৫, ২০২২ ১৫:৩৪পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন তার দলের লংমার্চে নিজের ওপর বন্দুক হামলার জন্য তিন জন ব্যক্তি দায়ী। ওই তিন ব্যক্তি হলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল। লংমার্চে চালানো সশস্ত্র ব্যক্তির গুলিবর্ষণে ইমরান খানের একটি পা গুলিবিদ্ধ হয় এবং পায়ের হাড় ভেঙে যায়।
-
হামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ৩ জন জড়িত: ইমরান খান
নভেম্বর ০৩, ২০২২ ২১:৩৩পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার দলের লংমার্চে নিজের ওপর বন্দুক হামলার জন্য তিন জনকে দায়ী বলে মনে করছেন। ওই তিন ব্যক্তি হলেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল।
-
পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে প্রস্তুত চীন: জিনপিং
নভেম্বর ০৩, ২০২২ ০৮:১৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পাকিস্তানকে বেইজিং সব সময় প্রতিবেশী হিসেবে কূটনৈতিক এজেন্ডায় শীর্ষে রাখে এবং ইসলামবাদের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে আগ্রহী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গতকাল (বুধবার) এক বৈঠকে একথা বলেছেন শি জিনপিং।
-
পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের জন্য ইমরান খান দায়ী: শাহবাজ শরিফ
অক্টোবর ০৫, ২০২২ ১৫:২০পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
-
কঠিন দিনগুলোতে ইরান সব সময় পাকিস্তানের পাশে ছিল: শরিফ
আগস্ট ২৮, ২০২২ ০৩:০২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের বন্যা দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পাঠাতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি শনিবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে টেলিফোন করে তার দেশের ওই প্রস্তুতির কথা জানান।
-
পাকিস্তানে ভয়াবহ বন্যা; জরুরি অবস্থা জারি করেছে ইসলামাবাদ
আগস্ট ২৭, ২০২২ ০৩:৪৫পাকিস্তানে অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানি দেশের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে এবং তিন কোটির বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পাক সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে।
-
পাঞ্জাবের উপনির্বাচনে জেতার পর মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের দাবি ইমরানের
জুলাই ১৮, ২০২২ ১৩:০১পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয় লাভ করেছে।
-
সিরিয়ায় বিদেশি যেকোন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের অবস্থান: প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ১০, ২০২২ ১৩:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সিরিয়ায় শান্তি এবং টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টিকে একান্তভাবে সমর্থন করে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে যেকোন বিদেশী হস্তক্ষেপের জোরালো বিরোধী।
-
আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে: শিয়ালকোটের জনসভায় ইমরান
মে ১৫, ২০২২ ০৪:৪৪পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন।