• সকল জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অবহেলিত না থাকে: হাসিনা

    সকল জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অবহেলিত না থাকে: হাসিনা

    জানুয়ারি ৩১, ২০১৯ ১৪:৩৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে দেশের উন্নয়ন এগিয়ে নেবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আকাঙ্ক্ষার কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

  • বিরোধী দলের সমালোচনায় বাধা দেয়া হবে না: প্রধানমন্ত্রী

    বিরোধী দলের সমালোচনায় বাধা দেয়া হবে না: প্রধানমন্ত্রী

    জানুয়ারি ৩০, ২০১৯ ১৫:৫৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে বিরোধী দল বাধাহীনভাবে সরকারের সমালোচনার সুযোগ পাবে। আওয়ামী লীগ আগেও বিরোধী দলের সমালোচনায় বাধা দেয়নি; এই সংসদেও দেবে না। আজ একাদশ সংসদের সূচনা দিনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

  • ঐক্যফ্রন্ট নেতাদেরকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    ঐক্যফ্রন্ট নেতাদেরকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    জানুয়ারি ২৭, ২০১৯ ১১:১২

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে নির্বাচন-উত্তর শুভেচ্ছা বিনিময় করার ইচ্ছা জানিয়ে  ঐক্যফ্রন্টের নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ঐক্যফ্রন্ট ছাড়াও গতকাল (শনিবার) বাম গণতান্ত্রিক জোটের আটটি দলের ১৬ নেতা একই আমন্ত্রণ পেয়েছেন। এরই মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছেন না।

  • চিকিৎসাসেবা দিতে ব্যর্থ হলে ডাক্তারদের চাকরি থাকবে না: প্রধানমন্ত্রী

    চিকিৎসাসেবা দিতে ব্যর্থ হলে ডাক্তারদের চাকরি থাকবে না: প্রধানমন্ত্রী

    জানুয়ারি ২৭, ২০১৯ ০৯:৪২

    বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত না করলে ডাক্তারদের চাকরি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

  • ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    জানুয়ারি ২৬, ২০১৯ ১৭:৩০

    গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জোটের স্টিয়ারিং কমিটির সব সদস্যের কাছে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়।

  • বিরোধীদলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি: শেখ হাসিনা

    বিরোধীদলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি: শেখ হাসিনা

    জানুয়ারি ২৫, ২০১৯ ২০:১৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি-বিদেশি জরিপগুলিও এ রকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। বিপুল বিজয়ের জন্য তিনি আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। আর সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করার জন্য জনগণ, নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পার্শ্ববতী দেশগুলোর সহযোগিতা চাইলেন শেখ হাসিনা

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পার্শ্ববতী দেশগুলোর সহযোগিতা চাইলেন শেখ হাসিনা

    জানুয়ারি ২৪, ২০১৯ ১৪:৩৪

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগের বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবিলায় এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।  

  • একনেকে ৮ প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু

    একনেকে ৮ প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু

    জানুয়ারি ২২, ২০১৯ ১৩:১৩

    বাংলাদেশের নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

  • কোনো অন্যায় সহ্য করা হবে না: মন্ত্রিসভার প্রথম বৈঠকে শেখ হাসিনা

    কোনো অন্যায় সহ্য করা হবে না: মন্ত্রিসভার প্রথম বৈঠকে শেখ হাসিনা

    জানুয়ারি ২১, ২০১৯ ১৪:২১

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ  সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্যই উপস্থিত ছিলেন।

  • মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করার নির্দেশ শেখ হাসিনার

    মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করার নির্দেশ শেখ হাসিনার

    জানুয়ারি ২০, ২০১৯ ১২:৫৫

    দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমরা যদি দেশের উন্নয়ন চাই, তাহলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে হবে। আমি এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ব্যাপারে বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।"