• ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, রায় স্থগিত করল আপিল বিভাগ

    ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, রায় স্থগিত করল আপিল বিভাগ

    ডিসেম্বর ১০, ২০২৪ ১১:২৬

    ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ (মঙ্গলবার) এ আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।

  • ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি’

    ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি’

    ডিসেম্বর ০৯, ২০২৪ ১৫:০৯

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায়। আজ (সোমবার) বিকেলে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

  • দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা

    দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা

    ডিসেম্বর ০৯, ২০২৪ ১০:০২

    বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

  • শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল

    শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল

    ডিসেম্বর ০৫, ২০২৪ ১২:৫০

    বাংলাদেশে জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে আদালত।

  • ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: ড. আসিফ নজরুল

    ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: ড. আসিফ নজরুল

    ডিসেম্বর ০৩, ২০২৪ ১০:৫৪

    ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়ে বলেছেন, ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়।

  • ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস

    ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস

    ডিসেম্বর ০১, ২০২৪ ১২:২৩

    বাংলাদেশের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে এই রায় ঘোষণা করন হাইকোর্ট।

  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামি খালাস

    ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামি খালাস

    ডিসেম্বর ০১, ২০২৪ ০৮:৪৮

    বাংলাদেশের রাজধানীতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।

  • ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

    ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

    নভেম্বর ২৮, ২০২৪ ১২:২২

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের লোকেরা ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাজউদ্দীনপুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

  • দুই হাজার মানুষ খুন করতে হাসিনার বুক একটুও কাঁপেনি: সারজিস

    দুই হাজার মানুষ খুন করতে হাসিনার বুক একটুও কাঁপেনি: সারজিস

    নভেম্বর ২৩, ২০২৪ ১৪:৫১

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা সারাজীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটা আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছিলেন।

  • হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

    হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

    নভেম্বর ১৮, ২০২৪ ০৯:১৬

    বাংলাদেশে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের 'গণহত্যা' মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।