-
শেখ হাসিনার আমলে গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ
মার্চ ০৪, ২০২৫ ১৪:২৯বাংলাদেশে গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, "কমিশনের কাছে জোরপূর্বক গুমের শিকার এমন ৩৩০ জনের তালিকা আছে, যারা এখনো ফিরে আসেননি। ওই ব্যক্তিদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। এই ৩৩০ জনের ভেতর কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
-
হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে: সারজিস
মার্চ ০৪, ২০২৫ ১১:৪৫বাংলাদেশে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’
-
শাপলা চত্বর ও সাইদীর রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ ড. ইউনূসের
মার্চ ০২, ২০২৫ ১৪:৪৪২০১৩ সালে রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী: গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৩:০০বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
-
‘আহতদের দেখতে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা’
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১৩:৩২বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ (না চিকিৎসা, না ছাড়পত্র) নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
-
আওয়ামী লীগ সরকারের উৎখাতের কারণ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:০৪জাতিসংঘের অধিকার অফিস ওএইচসিএইচআর বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণঅভ্যুত্থানের শেষ দিনগুলোতে ‘সাময়িকভাবে ভাটা পড়া’ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উসকে দিয়েছিল।
-
জাতিসংঘের প্রতিবেদনের পর হাসিনার ওপর চাপ বেড়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১৫:৫৪বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বেড়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার, অন্তর্বর্তী সরকার সবকিছু করছে বলেও জানান তিনি।
-
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনার প্রত্যর্পণ চান
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৫:৪৫ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চান বলে একটি জনমত জরিপে বলা হয়েছে। ওই আট রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ক্ষমতায় রয়েছে।
-
শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৪:৪৮বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বা ওএইচসিএইচআর এর দপ্তর।
-
ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:৩০বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।