-
সিরিয়া ও তুরস্ককে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৯তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় ওই দুই দেশের প্রেসিডেন্টদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। গতকাল (সোমবার) ভোররাতে সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় বিগত এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।এতে এখন পর্যন্ত দুই দেশের অন্তত ২,৩০০ মানুষ নিহত হয়েছেন।
-
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই: ইব্রাহিম রায়িসি
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৬:১৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনার লক্ষ্যে শত্রুরা যে প্রচেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।
-
নিষেধাঙ্গা ও দাঙ্গা একই মুদ্রার এপিঠ-ওপিঠ
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৬:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা দেশজুড়ে সম্প্রতি যে সহিংস দাঙ্গার ষড়যন্ত্র করেছিল সেটি হচ্ছে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার ফলে তাদের সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ। ইরানের অর্থনৈতিক এবং উন্নয়নমূলক অগ্রগতি ঠেকানোর জন্য তারা এই ষড়যন্ত্র করেছিল।
-
অমঙ্গল কামনাকারীরা তেহরান-বাকু সম্পর্ক নষ্ট করতে পারবে না: রায়িসি
জানুয়ারি ২৯, ২০২৩ ০৭:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আজারবাইজানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তেহরান ও বাকু অমঙ্গল কামনাকারীদেরকে এই সম্পর্ক নষ্ট করার অনুমতি দেবে না। তিনি গতকাল (শনিবার) আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
আজারি দূতাবাসে হামলা: পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট রায়িসির
জানুয়ারি ২৮, ২০২৩ ০৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।
-
ইরান-সিরিয়া সম্পর্কের ভিত্তি প্রতিরোধের চেতনা: প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ২৫, ২০২৩ ০৯:২৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ চেতনার উপর ভিত্তি করে সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ইরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরান দামেস্কের পাশে থাকবে।
-
যুদ্ধের ময়দানের মতো দেশ পুনর্গঠনেও সিরিয়ার সঙ্গে থাকবে ইরান: প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ২৪, ২০২৩ ১৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত। ইরান প্রতিরোধের সময় যেভাবে সিরিয়াকে সহযোগিতা করেছে ঠিক সেভাবেই দেশটির পুনর্গঠনেও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাবে।
-
‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে ইরান’
জানুয়ারি ২৪, ২০২৩ ০৬:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ প্রতিনিয়ত অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, নানা ক্ষেত্রে দু’দেশের সক্ষমতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ রক্ষা করার কাজে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে।
-
নারী বিষয়ে পাশ্চাত্যের ভণ্ডামির তীব্র নিন্দা জানালেন রায়িসি
জানুয়ারি ২১, ২০২৩ ১৫:৪৫বিশ্বের প্রায় ৯০টি দেশের তিন হাজারেরও বেশি নারী নেতৃবৃন্দ ও কর্মীর উপস্থিতিতে প্রভাবশালী নারী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কংগ্রেস বা সম্মেলন হয়ে গেলো তেহরানে।
-
ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ
জানুয়ারি ২০, ২০২৩ ০৯:১৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে ফোন করে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।