-
আবহা বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল সৌদি
জুন ১২, ২০১৯ ১২:৪২সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র চালিয়েছে বলে সৌদি জোট নিশ্চিত করেছে।
-
জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের প্রতিবাদ জানালেন পাকিস্তানি আলেমরা
জুন ১২, ২০১৯ ১২:৩০পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমরা আজ (বুধবার) জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকীতে সৌদি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র পবিত্র আহলে বাইতের প্রতি বিদ্বেষের কারণেই জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করা হয়।
-
সৌদি ও আমিরাতের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন
জুন ১১, ২০১৯ ১৪:৫৯ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল সৌদি আরবের আসিরে কিং খালিদ বিমান ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা ও কন্ট্রোল রুমগুলোতে আমরা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছি। আমাদের হামলা সফল হয়েছে। কিন্তু আমেরিকার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও শত্রুরা ড্রোনকে শনাক্ত করতে পারে নি।
-
বিদেশি বিমানবন্দরে হামলা চলবে: হুথি আন্দোলন
জুন ১০, ২০১৯ ১৩:৫৮ইয়মেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, রাজধানী সানার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া পর্যন্ত যেসব দেশ আগ্রাসন ও অবরোধে জড়িত সেসব দেশের বিমানবন্দরে হামলা অব্যাহত থাকবে।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধে চাপ সৃষ্টি করছেন মার্কিন সিনেটররা
জুন ১০, ২০১৯ ১০:৪৮মার্কিন সিনেটররা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর জোরালো চাপ সৃষ্টি করেছেন। কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করার পর সিনেটরদের চাপ সৃষ্টির খবর বের হলো।
-
শিশু মুর্তজাকে ফাঁসি না দিতে সৌদির প্রতি অ্যামনেস্টির আহ্বান
জুন ০৯, ২০১৯ ১৫:০১সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে ১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড হতে যাওয়া মুর্তজা কুরেইরিসকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃত্যুদণ্ড কার্যকর হবে।
-
সৌদি শত্রুতার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নেই: মিশরের মুসলিম ব্রাদারহুড
জুন ০৯, ২০১৯ ০১:১৮মিশরের বৃহত্তম ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুড এই সংগঠনের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানকে ‘অবোধগম্য ও ব্যাখ্যার অযোগ্য’ বলে অভিহিত করেছে। ব্রাদারহুডের উপ প্রধান ইব্রাহিম মুনির ‘আরব২১’ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, মুসলিম ব্রাদারহুড এখন পর্যন্ত সৌদি আরবের শত্রুতার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে পায়নি।
-
সৌদি আরবের নাজরানের কাছাকাছি পৌঁছে গেছে ইয়েমেনি বাহিনী!
জুন ০৮, ২০১৯ ১২:০৬ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। এ সাফল্যকে আগ্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
-
সৌদিকে সঙ্গে নিয়ে উন্নত প্রযুক্তির স্মার্ট বোমা বানাবে আমেরিকা
জুন ০৭, ২০১৯ ২১:১২সৌদি আরবকে সঙ্গে নিয়ে উন্নত প্রযুক্তির স্মার্ট বোমা বানাতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুমোদন অনুযায়ী একটি বিশেষ ধরনের উন্নত বোমার কিছু অংশ তৈরি হবে সৌদি আরবে।
-
১০ বছর বয়সে বিক্ষোভ, এখন তার মৃত্যুদণ্ড চায় সৌদি
জুন ০৭, ২০১৯ ২০:৪৩সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে ১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেওয়ায় মুর্তাজা কুরেইরিস নামেরে এক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন চলছে। ২০১১ সালে ইসলামি গণজাগরণের উত্তাল সময়ে সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্র দাবিতে সেসময় দেশজুড়ে যে গণবিক্ষোভের সূচনা হয়েছিল, তার অংশ হিসেবেই মুর্তাজা কুরেইরিস তার বন্ধু-বান্ধবদের নিয়ে সাইকেল রাইডে নেমেছিল।