-
সিরিয়ায় সেনা মোতায়েন করেছে সৌদি, সুদান ও আমিরাত
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৪:২৭সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সেনা মোতায়েন করেছে সৌদি আরব, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সেনাদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে- আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে।
-
আমরণ অনশন করতে গিয়ে মারা গেছেন সৌদি প্রিন্স তালাল
ডিসেম্বর ২৩, ২০১৮ ২১:০৯সৌদি আরবের স্পষ্টবাদী প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন। তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ সৌদি রাজপরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধেই প্রকাশ্য সমালোচনা করতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্পষ্টবাদী প্রিন্স হিসেবে খ্যাত ছিলেন।
-
সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি
ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:৪৬ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।
-
সৌদি যুবরাজের হিংস্র আচরণ পরিবর্তন করতে হবে: নিকি হ্যালি
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৪৮জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হিংস্র আচরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানকে দায়ী করা হচ্ছে এবং তারই নির্দেশে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে।
-
খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া সৌদি কর্মকর্তার ইসরাইল সফর
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:১১সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমাদ আল-আসিরি সম্প্রতি গোপনে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। জেনারেল আসিরি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি।
-
সুইডেন বৈঠকে সমঝোতা সত্ত্বেও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৫:৩৫সুইডেনে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হওয়ার পরও সৌদি আরব চুক্তি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে।
-
খাশোগি হত্যার বিশ্বাসযোগ্য তদন্ত করুন: সৌদিকে জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৩:৫৮প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই হুদাইদায় সৌদি বিমান হামলা: নিহত ২৯
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৫:১৫ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির কৌশলগত বন্দর নগরী হুদাইদার উপকণ্ঠে তুমূল সংঘর্ষ চলছে।একইসঙ্গে আগ্রাসী সৌদি বাহিনী সেখানে বিমান হামলা জোরদার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
-
সৌদি নেতৃত্বাধীন পিজিসিসি’র দাঁত নেই: কাতার
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৭:৫১কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না।
-
কীভাবে কাটতে হয় তা আমি জানি: খাশোগির হত্যাকারীর বক্তব্য
ডিসেম্বর ১৫, ২০১৮ ১১:৪২সৌদি আরবের ভিন্নমতাবলম্বী প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় খুনিদের একজনকে বলতে শোনা গেছে, “আমি জানি কীভাবে কাটতে হয়।” খাশোগি হত্যার পর যে অডিও রেকর্ড পাওয়া গেছে তা থেকে এই তথ্য ফাঁস করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।