সৌদি যুবরাজের হিংস্র আচরণ পরিবর্তন করতে হবে: নিকি হ্যালি
https://parstoday.ir/bn/news/world-i66696-সৌদি_যুবরাজের_হিংস্র_আচরণ_পরিবর্তন_করতে_হবে_নিকি_হ্যালি
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হিংস্র আচরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানকে দায়ী করা হচ্ছে এবং তারই নির্দেশে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৪৮ Asia/Dhaka
  • নিকি হ্যালি
    নিকি হ্যালি

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হিংস্র আচরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানকে দায়ী করা হচ্ছে এবং তারই নির্দেশে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া এক সাক্ষাৎকারে নিকি হ্যালি বলেন, সৌদি যুবরাজের অনেক ভালো ভালো পরিকল্পনা রয়েছে কিন্তু একইসঙ্গে  তার মধ্যে বেপরোয়া ভাব রয়েছে।

নিকি হ্যালি বলেন, বিন সালমান কীভাবে জামাল খাশোগি হত্যার ঘটনা মোকাবেলা করেন তার মাধ্যমে প্রমাণ হবে তিনি সৌদি আরবকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন কিনা। তবে প্রশ্ন ছাড়াই জামাল খাশোগি হত্যার ঘটনায় বিন সালমানকে কিছু দায়দায়িত্ব নিতে হবে।

বিন সালমান (বামে) ও নিহত সাংবাদিক জামাল খাশোগি

গত ২ অক্টোবর জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্সুলেট ভবনে নিহত হন। প্রথমে সৌদি যুবরাজ তা অস্বীকার করলেও পরে প্রমাণিত হয়েছে যে, সৌদি আরবই জামাল খাশোগিকে হত্যা করেছে। এতে যুবরাজকে দায়ী করে রিপোর্ট দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।#

পার্সটুডে/এসআইবি/১৯