-
খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করল সৌদি আরব
অক্টোবর ২৬, ২০১৮ ১২:২৯সাংবাদিক জামাল খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি আরব।গতকাল (বৃহস্পতিবার) সৌদি সরকারি কৌঁসুলি সৌদ বিন আব্দুল্লাহ আল মোয়াজেব এ কথা স্বীকার করেছেন।
-
খাশোগির ছেলেকে চাপের মুখে বিদেশ যাওয়ার অনুমতি দিলো সৌদি
অক্টোবর ২৬, ২০১৮ ১১:৩০সৌদি কনস্যুলেটে নিহত প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগিকে শেষ পর্যন্ত দেশ ত্যাগের অনুমতি দিয়েছে রিয়াদ। আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে সৌদি সরকার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর খাশোগির বড় ছেলে সালাহ পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় চলে গেছেন।
-
কে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে- তুরস্কের প্রশ্ন
অক্টোবর ২৬, ২০১৮ ০৮:০৭সৌদি সরকারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের জবাব দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
‘সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে যুবরাজ পরিবর্তন করা উচিত’
অক্টোবর ২৬, ২০১৮ ০৬:২৬সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জায়গায় অন্য কাউকে বসানো উচিত। সৌদি আরবে নিযুক্ত ব্রিটেনের সাবেক সামরিক অ্যাটাশে কর্নেল ব্রায়ান লিস এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
সৌদি কনস্যুলেটের গাড়ির জঙ্গলে যাওয়ার ফুটেজ প্রকাশ করল তুরস্ক
অক্টোবর ২৫, ২০১৮ ০৫:৩২সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার আগে একটি সৌদি ঘাতক দল ইস্তাম্বুলের নিকটবর্তী বেলগ্রাদ জঙ্গল ঘুরে এসেছে বলে প্রেসিডেন্ট এরদোগান যে বক্তব্য দিয়েছিলেন তার সমর্থনে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তুরস্ক। বুধবার তুর্কি নিরাপত্তা বাহিনী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এ ফুটেজ প্রকাশ করে।
-
খাশোগি হত্যাকাণ্ড নিকৃষ্টভাবে গোপন করার চেষ্টা করেছে সৌদি: ট্রাম্প
অক্টোবর ২৪, ২০১৮ ১০:২৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা এ যাবতকালের মধ্যে সবচেয়ে নিকৃষ্টভাবে গোপন করার চেষ্টা করেছে রিয়াদ। তবে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করবেন না বলে ট্রাম্প আবারো ইঙ্গিত দিয়েছেন।
-
সৌদির কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে: অ্যামনেস্টি
অক্টোবর ২৪, ২০১৮ ০৯:১৮আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত করতে হবে। ইয়েমেনে যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের প্রতি রিয়াদ সরকারের অসম্মানের কারণে অ্যামনেস্টি একথা বলল।
-
খাশোগি হত্যাকাণ্ড: সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জি-সেভেন
অক্টোবর ২৪, ২০১৮ ০৮:৪৭সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেছেন, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদ এ পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে তা মোটেই সন্তোষজনক নয় বরং নানা প্রশ্নের জবাব এখনো পাওয়া যায় নি।
-
বাবাকে হত্যার পর ছেলের সঙ্গে সৌদি রাজা ও যুবরাজের সাক্ষাৎ!
অক্টোবর ২৪, ২০১৮ ০৮:৪৫সৌদি সাংবাদিক জামাল খাশোগির ছেলে ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
-
খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে: স্কাই নিউজ
অক্টোবর ২৩, ২০১৮ ১৭:৫৬সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ গণমাধ্যম 'স্কাই নিউজ'। ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে খাশোগির লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়।