কে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে- তুরস্কের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/west_asia-i65319-কে_খাশোগিকে_হত্যার_নির্দেশ_দিয়েছে_তুরস্কের_প্রশ্ন
সৌদি সরকারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের জবাব দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৮ ০৮:০৭ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

সৌদি সরকারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের জবাব দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

তিনি বলেছেন, জামাল খাশোগির পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে যার জবাব আসা দরকার। রিয়াদকে বলতে হবে- কে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে এবং খাশোগির লাশ কোথায় রাখা হয়েছে।  চাভুসওগ্লু আরো বলেন, সৌদি সরকার যে ১৮ জনকে আটকের ঘোষণা দিয়েছে তাদেরকে কেন আটক করা হয়েছে তাও জানাতে হবে।

নিহত সাংবাদিক জামাল খাশোগি

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু এসব কথা বলেন। তিনি বলেন, “আপনারা স্বীকার করছেন তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু তারা কেন বলছে না তার কোথায় লাশ।”

চাভুসওগ্লু বলেন, খাশোগি হত্যার মামলা আন্তর্জাতিক আদালতে তোলার ইচ্ছা নেই তুর্কি সরকারের। তবে আন্তর্জাতিক তদন্ত হলে তাদের কাছে তথ্য দিতে প্রস্তুত আংকারা।#

পার্সটুডে/এসআইবি/২৬