-
‘সবাই সুখী, তাই সৌদি আরবে নির্বাচনের প্রয়োজন নেই!’
মার্চ ২৭, ২০১৬ ০৬:৩২২৭ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মোলাইয়েমি দাবি করেছেন, দেশটির জনগণ বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের অন্যতম তাই সেখানে কোনো নির্বাচনের প্রয়োজনই নেই। আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
-
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ মিশরীয় হজযাত্রী নিহত
মার্চ ১৯, ২০১৬ ১৫:৪৮১৯ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ মিশরীয় ওমরাহ হজযাত্রী নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত মেনা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। এটি বলেছে, আজ পবিত্র মক্কা ও মদীনা শহরের মধ্যবর্তী একটি মহাসড়কে মিশরীয় হজযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয় রাস্তার পাশে ছিটকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
-
সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি: বিক্ষোভ করল অ্যামনেস্টি
মার্চ ১৮, ২০১৬ ২৩:২৫১৯ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ব্রিটিশ অস্ত্র দিয়ে সৌদি সরকার ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয়া লোকজন নকল ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ করে।
-
ইয়েমেনে মানুষ হত্যায় সৌদি আরব দায়ী: জাতিসংঘ
মার্চ ১৮, ২০১৬ ২২:৪৪১৮ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলেছেন, ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার জন্য সৌদি আরব দায়ী। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে সম্প্রতি সৌদি বিমান হামলায় ১২০ জন বেসামরিক নিহত হওয়ার পর তার নিন্দা জানিয়ে সৌদি আরবের বিরুদ্ধে বিশ্ব সংস্থার গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এ বক্তব্য দেয়া হলো।
-
ইয়েমেনে সৌদি হামলা তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ
মার্চ ১৭, ২০১৬ ১৫:৫২১৭ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের হাজ্জা প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে সৌদি বিমান হামলার বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবারের ওই ভয়াবহ হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়।
-
ইয়েমেনের মার্কেটে সৌদির বর্বর হামলা: নিহত ১০৭
মার্চ ১৫, ২০১৬ ২৩:৪৩১৬ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মোজতবা শহরের একটি জনাকীর্ণ মার্কেটে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০৭ জন নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আল-খামিস মার্কেট সংলগ্ন একটি ব্যস্ত রেস্টুরেন্টেও হামলা চালায় সৌদি বাহিনী।
-
‘ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করল সৌদি প্রতিনিধিদল’
মার্চ ১১, ২০১৬ ২১:৪৫১১ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে কথা বলায় আরব লীগের বৈঠক থেকে ওয়াকআউট করেছে সৌদি আরবের প্রতিনিধিদল। মিশরের রাজধানী কায়রোয় বৃস্পতিবার আরব লীগের এ বৈঠক হয়। বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি নিজ দেশের স্বেচ্ছাসেবী সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের ভূমিকার প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।
-
বন্দি বিনিময় করল সৌদি আরব ও আনসারুল্লাহ
মার্চ ০৯, ২০১৬ ১৬:০৫৯ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। আনসারুল্লাহর সাত যোদ্ধাকে মুক্তি দিয়েছে সৌদি আরব এবং বিনিময়ে সৌদি আরবের এক সেনাকে মুক্তি দেয়া হয়েছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে উপজাতীয়রা মধ্যস্থতা করেছে বলে খবর দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।
-
সৌদি দূতাবাসে হামলার দায়ে ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইরান
মার্চ ০৯, ২০১৬ ১৫:২৩ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলার দায়ে ২২ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়েছে। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফার দৌলতাবাদি জানিয়েছেন, সৌদি দূতাবাসে হামলা চালিয়ে এর ক্ষয়ক্ষতি করার দায়ে ওই ২২ জনকে শিগগিরই আদালতে পাঠানো হবে।
-
সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ
মার্চ ০৭, ২০১৬ ১৪:১৯৭ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের অন্যতম যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন নায়েফকে গোপনে সর্বোচ্চ খেতাব ‘লিজন অব অনার’-এ ভূষিত করায় তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ পুরস্কারের বিরুদ্ধে দেশটির সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যেখানে সৌদি আরবে কঠোরভাবে ও ব্যাপকহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেখান যুবরাজ নায়েফ কী করে এই পুরস্কার পান?