-
সৌদি আরব ও আমিরাতে সমরাস্ত্র বিক্রি স্থগিত করলো আমেরিকা
জানুয়ারি ২৮, ২০২১ ১৩:২৫সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি এই মুহূর্তে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
-
আমেরিকার উচিত সৌদি জোটের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া: হুথি আন্দোলন
জানুয়ারি ২৭, ২০২১ ১৬:২৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনি জনগণের ওপর রক্তক্ষয়ী সামরিক আগ্রাসনে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মার্কিন নতুন প্রশাসনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আলী আল-হুথি এসব কথা বলেন।
-
ইরানের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্ক বজায় রাখবে কাতার: মুখপাত্র
জানুয়ারি ২৭, ২০২১ ০৪:১৯গণমাধ্যমে প্রকাশিত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের সঙ্গে বিদ্যমান ‘চমৎকার সম্পর্ক’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কাতার। সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, কাতার সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় তেহরানের সঙ্গে দোহার সম্পর্কের অবনতি হবে।
-
তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানা হবে: কাতাইব হিজবুল্লাহ
জানুয়ারি ২৫, ২০২১ ১৪:৪৫ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, সম্প্রতি রাজধানী বাগদাদে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যে বোমা হামলা চালিয়েছে তার জন্য আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলি জোট দায়ী। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা এবং মিত্র যোদ্ধারা এখন থেকে তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানবে।
-
সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান
জানুয়ারি ২৪, ২০২১ ১৭:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরব বুঝতে শুরু করেছে যে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতির ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাকে স্বাগত জানাবে।
-
ইয়েমেন বিষয়ে নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন: এখন যুদ্ধ অবসানের কথা বলছে সৌদি
জানুয়ারি ২৪, ২০২১ ১৩:৩১সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ পরস্পর বিরোধী মন্তব্যে একদিকে দাবি করেছেন রিয়াদ ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে অন্যদিকে সাবেক ট্রাম্প প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে যে ঘোষণা দিয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন।
-
রিয়াদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করল ইরাকি সংগঠন
জানুয়ারি ২৪, ২০২১ ১১:৫২সৌদি আরবের রাজধানী রিয়াদের ওপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে যে হামলার চেষ্টা হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের একটি সংগঠন। আল-ওয়াদা আল-হাক ব্রিগেড নামে এই সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
-
রিয়াদের ওপর হামলা ব্যর্থ করার দাবি করেছে সৌদি আরব
জানুয়ারি ২৪, ২০২১ ১১:১১সৌদি আরব বলেছে, রাজধানী রিয়াদের ওপর শত্রুপক্ষের একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, শত্রুরা ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে এই হামলা চালানোর চেষ্টা করেছে তবে আকাশেই তা ধ্বংস করা হয়।
-
ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
জানুয়ারি ২৩, ২০২১ ১৫:৪৩সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান উত্তেজনা কমানোর ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ নয়।
-
সৌদি যুদ্ধাপরাধীদের কাছে অস্ত্র বিক্রিকারীদের মুখে এসব মানায় না: ইরান
জানুয়ারি ১৮, ২০২১ ০৩:৩২ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ইরানকে তার ভাষায় পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালানোর জন্য অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।