-
সিরিয়ায় অভিযান চালানোর হুমকি দিলেন এরদোগান; পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করা না হলে সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান চালানো হবে।
-
সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করেছে তুরস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১২:৪৯সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী ও মিত্ররা যখন সামরিক অভিযান চালাচ্ছে তখন তুরস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার চলমান অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ দেখা দিয়েছে।
-
সিরিয়ার শতকরা ৯০ ভাগ ভূখণ্ড এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে: রাশিয়া
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০৫:৪০সিরিয়ার সেনাবাহিনী দেশটির শতকরা ৯০ ভাগ ভূমি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি সিরিয়ার জ্বালানী খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়ার প্রতি ইঞ্চি ভূখণ্ড মুক্ত না পর্যন্ত লড়াই চলবে: বাশার আসাদ
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৬:৪৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণ বিজয়ী হয়েছে। তিনি আলেপ্পো প্রদেশকে পুরোপুরি মুক্ত করা উপলক্ষে জনগণকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।
-
রুশ-তুর্কি আলোচনার আগেই বিরাট এলাকা নিয়ন্ত্রণে নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১২:০১নজিরবিহীন সফলতার মধ্যদিয়ে সিরিয়ার সরকারি বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের বেশিরভাগ শহর ও গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ইদলিব ও আলেপ্পোর প্রদেশের পরিস্থিতি নিয়ে যখন তুরস্ক এবং রাশিয়া আলোচনায় বসতে যাচ্ছে তার আগ মুহূর্তে সিরিয় বাহিনী এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিল।
-
সিরিয়ায় বাশার আসাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সংসদ স্পিকার
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৭:২২সিরিয়ায় পৌঁছে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি।
-
ইদলিব অভিযানের মধ্যেই সিরিয়া সফরে গেলেন ইরানের স্পিকার
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৪:৪৯ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি সিরিয়া সফরে গেছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যখন উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও মিত্র বাহিনী চূড়ান্ত অভিযান শুরু করেছে তখন তিনি এ সফরে গেলেন।
-
রাশিয়া ও সিরিয়ার জোরালো পদক্ষেপে চাপের মুখে মার্কিন সেনারা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৭:৪৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের দখলদারিত্বের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয় সেনারা তাদের উপস্থিতি জোরদার করেছে। এতে ওই এলাকায় মোতায়েন মার্কিন সেনারা বড় রকমের চাপের মুখে পড়েছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা আবার প্রতিহত করল সিরিয়া
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৯:০১সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের নতুন হামলা প্রতিহত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) রাতে দামেস্কের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এজন্য সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।
-
বর্তমান পরিস্থিতিতে ইদলিবে যুদ্ধবিরতি পালন সম্ভব নয়: জাফারি
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৩:২১জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের নিরাপদ এলাকায় যুদ্ধবিরতি পালন করা অসম্ভব। সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ নিরাপদ এলাকাকে ব্যবহার করে সিরিয়ার সরকারি সেনা এবং বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।