-
আবারও আকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
জুন ০২, ২০১৯ ০৩:১৯সিরিয়ার রাজধানী দামেস্কের পাশ্ববর্তী এলাকা লক্ষ্য করে শত্রুদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
-
সিরিয়ার রাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১০, আহত ২০
জুন ০২, ২০১৯ ০২:৫৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২০। গতরাতে (শনিবার রাতে) শহরের আন-নায়িম চত্বরে এসডিএফের একটি চেক পয়েন্টের কাছে এ বিস্ফোরণ ঘটে। কুর্দি যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সংক্ষেপে এসডিএফ বলা হয়।
-
সিরিয়ায় আবার ইসরাইলি হামলা; ২ সেনা হতাহত
মে ২৮, ২০১৯ ১১:৩১ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে পরিচালিত এ হামলায় সিরিয়ার এক সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া, একটি সামরিক যান ধ্বংস হয়েছে।
-
‘সিরিয় সন্ত্রাসীদের সহযোগিতায় হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হয়’
মে ২৭, ২০১৯ ১২:৪৮ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মারকো মরনো স্বীকার করেছেন যে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের সহায়তায় লেবাননের হিজবুল্লাহ কমান্ডার সামির কান্তারকে হত্যা করা হয়েছে।
-
সিরিয়ার হামায় সন্ত্রাসীদের সুড়ঙ্গপথ আবিষ্কার
মে ২৭, ২০১৯ ১২:১৬সিরিয়ার হামা প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী। হামা প্রদেশে সেনারা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে এ সুড়ঙ্গপথের সন্ধান পায়।
-
বোমাভর্তি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
মে ২৩, ২০১৯ ০৫:৩৯সিরিয়ার হামা প্রদেশের বিমানবন্দরের কাছে দেশটির সেনারা বোমাভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গতকাল শেষ বেলায় এ খবর দিয়েছে। উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ড্রোনটি পরিচালনা করছিল।
-
সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী
মে ২০, ২০১৯ ০৫:০৮সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে দেশটির সেনাবাহিনী রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছে বলে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম যে খবর দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিম। তিনি বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং দামেস্ক আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলছে।
-
সিরিয়ায় রুশ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; এবারো ব্যর্থ
মে ১৮, ২০১৯ ১৫:৪৩সিরিয়া জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালিয়েছে তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাসীরা রুশ ঘাঁটি ও আশপাশের আবাসিক এলাকায় হামলা চালায়।
-
আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
মে ১৮, ২০১৯ ০৯:১৭সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার রাতে ইহুদিবাদী সেনারা এই আগ্রাসন চালায়।
-
আমেরিকাকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে: ইরান
মে ১৮, ২০১৯ ০০:৫৯সিরিয়ায় আমেরিকার অবৈধ সেনা উপস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার ‘ইদলিব’ পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।