-
ইসরাইলকে সিরিয়ায় ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে হবে: রাশিয়া
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ০৩:৪৯সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার ব্যাপারে আপত্তি জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলকে সিরিয়ায় ‘স্বেচ্ছাচারী’ বিমান হামলা বন্ধ করতে হবে।
-
এপ্রিল মাসের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শেষ করবে আমেরিকা
ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১০:৩৬আগামী এপ্রিল মাসের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শেষ করবে আমেরিকা। একথা জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা পত্রিকাটিকে এ তথ্য নিশ্চিত করেছে।
-
তুর্কি সীমান্তে সিরীয় সেনা মোতায়েনই একমাত্র সমাধান: ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০২:৩০সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা তুরস্ক দিয়েছে সে সম্পর্কে আঙ্কারার সঙ্গে তেহরানের কথা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেছেন, তুর্কি সীমান্তে সিরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমেই কেবল ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
-
সিরিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে: ইসরাইলি কোম্পানি
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৩:৩০ইহুদিবাদী ইসরাইলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি জানিয়েছে, সিরিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি লাঞ্চার চালু করেছে। রাশিয়া বন্ধুপ্রতীম সিরিয়াকে এ ব্যবস্থা সরবরাহ করেছে এবং এস-৩০০ এখন ব্যবহারের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।
-
‘সন্ত্রাসবাদের মূলোৎপাটন পর্যন্ত সিরিয়ার পাশে থাকবে ইরান’
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ০৩:৪৮ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ে তেহরান ও দামেস্কের সহযোগিতা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমাজের জন্য একটি প্রমাণিত সত্য। সিরিয়ার নিরাপত্তা সংকট পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
সেনা প্রত্যাহার পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন সিনেটে ভোট
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১০:৪০সিরিয়া ও আফগনিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেট। রিপাবলিকান দল উদ্বেগ প্রকাশ করে বলেছে, সিরিয়া ও আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার করা হলে তাতে ইরান ও রাশিয়া লাভবান হবে।
-
‘পূর্বশর্তের কাছে নতি স্বীকার ছাড়াই আরব লীগে ফিরে যাবে সিরিয়া’
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০২:১৮সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কোনো চাপ বা পূর্বশর্তের কাছে নতি স্বীকার না করেই আরব লীগে ফিরে যেতে পারবে।
-
পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল সিরিয়া
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৪:৩৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি তার দেশের ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার ফলে সিরিয়ার সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।
-
সিরিয়ার ওপর হামলা: ইসরাইলকে সতর্ক করল আমেরিকা
জানুয়ারি ৩০, ২০১৯ ১৭:৩০সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গতকাল (মঙ্গলবার) সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় এসব কথা বলেছেন।
-
ডলার বাদ: নিজস্ব মুদ্রায় লেনদেন করবে ইরান ও সিরিয়া
জানুয়ারি ৩০, ২০১৯ ১২:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বন্ধুপ্রতীম সিরিয়া মার্কিন ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুই দেশ তাদের ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের মধ্যকার বিদ্যমান বিরাট বাধা দূর হলো।