-
সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই: জাতিসংঘ
এপ্রিল ২১, ২০১৮ ১৫:০৮সিরিয়ার চলমান সংকট নিরসনে সামরিকভাবে সমাধানের বিষয়টি নাকচ করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সিরিয়ার দুমা শহরে কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির সরকারি স্থাপনায় মার্কিন নেতৃত্বে ক্ষেপণাস্ত্র হামলার পর এ মন্তব্য করলেন তিনি।
-
আমেরিকা প্রকারান্তরে জেনেভা শান্তি আলোচনায় বোমা মেরেছে: রাশিয়া
এপ্রিল ২১, ২০১৮ ০১:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা সম্প্রতি সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়ে প্রকারান্তরে জাতিসংঘ-সমর্থিত জেনেভা শান্তি আলোচনায় ‘বোমা হামলা’ চালিয়েছে।
-
‘আমেরিকার গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট আসাদ’
এপ্রিল ২০, ২০১৮ ১০:১৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ফ্রান্সের পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ‘লিজান ডিঅনার’ ফেরত দিয়েছেন। ফ্রান্সকে উদ্দেশ করে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল (বৃহস্পতিবার) বলা হয়েছে, “আমেরিকার গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট বাশার আসাদ।”
-
গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক
এপ্রিল ১৯, ২০১৮ ১৬:৪২ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের সামরিক গোয়েন্দা কমিটি বাগদাদে বৈঠক করেছে। আজ (বৃহস্পতিবার) বাগদাদে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চার দেশের শীর্ষ নেতাদের ইচ্ছায় গঠিত যৌথ গোয়েন্দা কমিটি দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
-
সন্ত্রাসীদের চলে যেতে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে সিরিয় বাহিনী
এপ্রিল ১৯, ২০১৮ ১২:৩৩সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশ থেকে তাকফিরি দায়েশ এবং আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে চলে যেতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে তাদেরকে বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযানের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।
-
কোনো আরব দেশে আগ্রাসনকে আমরা সমর্থন করি না: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৯, ২০১৮ ০৫:২২লেবানন যেকোনো আরব দেশের ওপর আগ্রাসনের বিরোধী। এ কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিস্টার বার্টের সঙ্গে ফোনালাপে বলেছেন, লেবানন কোনো আরব দেশের ওপর অন্যায়ভাবে হামলার বিরোধী। সিরিয়ায় হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
-
সিরিয়া ইস্যুতে মার্কিনীদের মধ্যে তীব্র মতবিরোধ: আতঙ্কিত ওয়াশিংটনের মিত্ররা
এপ্রিল ১৮, ২০১৮ ১২:৫৪বেআইনিভাবে সিরিয়ায় হামলার ঘটনাকে কেন্দ্র করে এখন মার্কিন কর্মকর্তাদের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়েছে।
-
বিশ্বকে ক্ষেপিয়ে তুলতে রাসায়নিক হামলার অভিযোগ: মার্কিন সিনেটর
এপ্রিল ১৮, ২০১৮ ০৭:৫২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সারা বিশ্বকে ক্ষেপিয়ে তুলতে রাসায়নিক হামলার অভিযোগ তোলা হয়েছে। একথা বলেছেন আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর র্যান্ড পল।
-
আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া
এপ্রিল ১৭, ২০১৮ ১৮:৫৯সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক পশ্চিমা আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
সিরিয়া একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারেনি: ট্রাম্পের মিথ্যাচার
এপ্রিল ১৭, ২০১৮ ০৪:১৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার নেতৃত্বাধীন তিন পশ্চিমা দেশ গত ১৪ এপ্রিল যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার প্রত্যেকটি সিরিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং একটি ক্ষেপণাস্ত্রও দামেস্ক ধ্বংস করতে পারেনি।