কোনো আরব দেশে আগ্রাসনকে আমরা সমর্থন করি না: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i56002-কোনো_আরব_দেশে_আগ্রাসনকে_আমরা_সমর্থন_করি_না_লেবাননের_পররাষ্ট্রমন্ত্রী
লেবানন যেকোনো আরব দেশের ওপর আগ্রাসনের বিরোধী। এ কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিস্টার বার্টের সঙ্গে ফোনালাপে বলেছেন, লেবানন কোনো আরব দেশের ওপর অন্যায়ভাবে হামলার বিরোধী। সিরিয়ায় হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ০৫:২২ Asia/Dhaka
  • জিবরান বাসিল
    জিবরান বাসিল

লেবানন যেকোনো আরব দেশের ওপর আগ্রাসনের বিরোধী। এ কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিস্টার বার্টের সঙ্গে ফোনালাপে বলেছেন, লেবানন কোনো আরব দেশের ওপর অন্যায়ভাবে হামলার বিরোধী। সিরিয়ায় হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক রাই আল ইয়াউম এ খবর দিয়েছে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, জাতিসংঘের অনুমোদন না নিয়ে এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ায় যে হামলা চালানো হয়েছে তা মেনে নেয়া যায় না। 

সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত হামলার আগে ইহুদিবাদী ইসরাইল সেখানকার টি-ফোর বিমান ঘাঁটিতে হামলা চালায়। ওই হামলার সময় লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে বর্ণবাদী ইসরাইল। 

সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন,  হামলার মাধ্যমে শক্তিধর দেশগুলো সিরিয়া সংকটে তাদের হস্তক্ষেপের বিষয়টি আরেকবার স্পষ্ট করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯