‘আমেরিকার গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট আসাদ’
https://parstoday.ir/bn/news/west_asia-i56066-আমেরিকার_গোলামের_দেয়া_সম্মাননা_পরবেন_না_প্রেসিডেন্ট_আসাদ’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ফ্রান্সের পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ‘লিজান ডিঅনার’ ফেরত দিয়েছেন। ফ্রান্সকে উদ্দেশ করে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল (বৃহস্পতিবার) বলা হয়েছে, “আমেরিকার গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট বাশার আসাদ।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০১৮ ১০:১৮ Asia/Dhaka
  • সিরিয়ার পক্ষ থেকে রোমানিয়ার প্রতিনিধির কাছে খেতাব ফেরত দেয়া হচ্ছে
    সিরিয়ার পক্ষ থেকে রোমানিয়ার প্রতিনিধির কাছে খেতাব ফেরত দেয়া হচ্ছে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ফ্রান্সের পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ‘লিজান ডিঅনার’ ফেরত দিয়েছেন। ফ্রান্সকে উদ্দেশ করে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল (বৃহস্পতিবার) বলা হয়েছে, “আমেরিকার গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট বাশার আসাদ।”

এক টুইটার বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাশার আসাদকে দেয়া সম্মাননা ফ্রান্সের কাছে ফেরত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।” মন্ত্রণালয় বলেছে, দামেস্কে রোমানিয়ার দূতাবাসের মাধ্যমে ফ্রান্সের কাছে ওই পুরস্কার ফেরত দেয়া হয়। সিরিয়ায় ফ্রান্সের স্বার্থ দেখাশুনা করে রোমানিয়ার দূতাবাস।

প্রেসিডেন্ট বাশার আসাদকে ‘লিজান ডিঅনার' খেতাব পরিয়ে দিচ্ছেন জ্যাক শিরাক (ডানে)

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে আমেরিকার সঙ্গে ফ্রান্সও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলায় যোগ দেয়ার কারণে দামেস্ক সরকার ফরাসি এ সম্মাননা ফেরত দিয়েছে। ইউরোপের মধ্যে ফ্রান্সের এ খেতাবকে সবচেয়ে মর্যাদাকর বলে মনে করা হয়। ওই সূত্র বলেছে, যেসব দেশ আমেরিকার গোলাম ও সন্ত্রাসীদের সমর্থক তাদের দেয়া পুরস্কার বাশার আসাদের কাছে মোটেই সম্মানজনক নয়।

২০০১ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক সর্বোচ্চ এ পদক দিয়েছিলেন প্রেসিডেন্ট বাশার আসাদকে। বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই জ্যাক শিরাক প্রেসিডেন্ট বাশার আসাদকে ওই পদকে ভূষিত করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০