• সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান,তুরস্ক ও রাশিয়া প্রস্তুত: ড. জাওয়াদ জারিফ

    সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান,তুরস্ক ও রাশিয়া প্রস্তুত: ড. জাওয়াদ জারিফ

    নভেম্বর ১৯, ২০১৭ ১৪:১৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ বলেছেন সিরিয়ায় নিরাপত্তা,শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাঁর দেশসহ তুরস্ক ও রাশিয়া প্রস্তুত রয়েছে। কাজাখিস্তানের রাজধানী "আস্তানায়" এই তিনটি দেশ সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও নিশ্চিত করার ব্যাপারে কাজ করে এসেছে।

  • সিরিয়ায় কথা রাখে নি আমেরিকা: তুর্কি প্রেসিডেন্ট

    সিরিয়ায় কথা রাখে নি আমেরিকা: তুর্কি প্রেসিডেন্ট

    নভেম্বর ১৯, ২০১৭ ১৪:০৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, যারা দায়েশ বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে তাদের অধিকাংশেরই ওই সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির পেছনে ভূমিকা ছিল। শুধু তাই নয় দায়েশকে অস্ত্রসহ নানা সহযোগিতাও তারা দিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।

  • যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে: ইরান

    যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে: ইরান

    নভেম্বর ১৯, ২০১৭ ০৫:২৯

    সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে ইরান, রাশিয়া ও তুরস্কের আসন্ন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন তিনি।

  • ইরান সীমান্ত পেরিয়ে রুশ দূরপাল্লার বিমানের হামলা

    ইরান সীমান্ত পেরিয়ে রুশ দূরপাল্লার বিমানের হামলা

    নভেম্বর ১৭, ২০১৭ ২১:২৮

    সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর রাশিয়ার কৌশলগত তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান থেকে আবার বোমা হামলা চালানো হয়েছে।

  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া নিয়ে কি চায় আমেরিকা?

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া নিয়ে কি চায় আমেরিকা?

    নভেম্বর ১৭, ২০১৭ ১৫:১৬

    সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে যখন দেশটির সেনাবাহিনী মিত্রদের সহযোগিতায় একের পর এক সাফল্য পাচ্ছে তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কিছু সদস্যদেশ এই সাফল্যকে ম্লান করে দিতে চেয়েছিল; কিন্তু তাদের সে প্রচেষ্টা সফল হয়নি।

  • সিরিয়া বিরোধী আরেকটি প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

    সিরিয়া বিরোধী আরেকটি প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

    নভেম্বর ১৭, ২০১৭ ০৪:১৭

    সিরিয়ায় রাসায়নিক হামলার ব্যাপারে একটি আন্তর্জাতিক তদন্ত দলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের খসড়া উত্থাপন করা হয়েছিল।

  • ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা সিরিয়ায় ইতিবাচক ফল এনেছে: রাশিয়া

    ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা সিরিয়ায় ইতিবাচক ফল এনেছে: রাশিয়া

    নভেম্বর ১৪, ২০১৭ ০৫:২৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতা দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া সংকটের সমাধান এনে দিয়েছে। রাশিয়ার সোচি শহরে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন।

  • সিরিয়ার ওপর হামলা অব্যাহত রাখবে ইসরাইল

    সিরিয়ার ওপর হামলা অব্যাহত রাখবে ইসরাইল

    নভেম্বর ১৩, ২০১৭ ০৯:১৪

    যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (রোববার) মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ইঙ্গিত দিয়েছেন।

  • দায়েশের হাতে আল-বুকমাল শহরের পতনের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া

    দায়েশের হাতে আল-বুকমাল শহরের পতনের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া

    নভেম্বর ১৩, ২০১৭ ০৩:০৬

    সিরিয়ার আল-বুকমাল শহর থেকে দেশটির সেনাবাহিনী পশ্চাদপসরণ করেছে বলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও কিছু আরব সূত্র যে দাবি করেছে তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর সেনা কমান্ড বলেছে, আল-বুকমাল শহর সিরিয়ার সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

  • সিরিয়ার ড্রোন ভূপাতিত করার দাবি করল ইসরাইল

    সিরিয়ার ড্রোন ভূপাতিত করার দাবি করল ইসরাইল

    নভেম্বর ১১, ২০১৭ ১৬:৪৫

    ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। তারা বলছে, সিরিয়ার বিমান বাহিনী ড্রোনটি পরিচালনা করছিল।