-
সিরিয়া সংকট সমাধানে ব্যর্থতা স্বীকার করলেন জাতিসংঘ মহাসচিব
এপ্রিল ২৩, ২০১৮ ১২:০৬জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস স্বীকার করেছেন যে, সিরিয়া সংকট সমাধানে তারা সক্ষম নয়। সুইডিশ টিভি চ্যানেল এসভিটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
-
মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা শহরে গণকবর আবিষ্কার
এপ্রিল ২২, ২০১৮ ০৯:৩৯সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের একটি গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাকা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এবং এই গোষ্ঠীর প্রতি আমেরিকার সমর্থন রয়েছে।
-
সিরিয়ায় বড় মাপের সন্ত্রাসী কমান্ডার নিহত
এপ্রিল ২১, ২০১৮ ১৮:৩২সিরিয়ার সামরিক বাহিনীর অভিযানে উঁচু পর্যায়ের একজন দায়েশ সন্ত্রাসী কমান্ডার নিহত হয়েছে। এছাড়া, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিফ দিমাস্ক প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে সামরিক বাহিনী অভিযান চালালে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বড় রকম ক্ষতির মুখে পড়ে।
-
সিরিয়ায় মার্কিন হামলার সমালোচনা করল জার্মান সংসদ
এপ্রিল ২১, ২০১৮ ০৬:০৭সিরিয়ার ওপর সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকা ও তার মিত্ররা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জার্মান সংসদের চরম বামপন্থি দলের এক প্রশ্নের জবাবে নিম্নকক্ষ বান্ডেসট্যাগের বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেছেন।
-
সিরিয়াকে এস-৩০০ না দেয়ার কোনো কারণ নেই: ল্যাভরভ
এপ্রিল ২০, ২০১৮ ১১:৫২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ওপর সাম্প্রতিক হামলার পর দেশটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ না দেয়ার আর কোনো কারণ নেই। তিনি বলেন, এস-৩০০ না দেয়ার বিষয়ে মস্কোর জন্য সব ধরনের নৈতিক বাধ্যবাধকতা দূর করে দিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
-
কালামুন শহরে আত্মসমর্পণ করেছে উগ্র জয়শুল ইসলাম
এপ্রিল ২০, ২০১৮ ০৮:৩৪সিরিয়ার কালামুন শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম আত্মসমর্পণ করেছে এবং শহরটির ওপর সিরিয়ার সরকারি সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
-
সন্ত্রাসীরা রাসায়নিক তদন্ত দলকে দুমায় যেতে বাধা দিচ্ছে
এপ্রিল ২০, ২০১৮ ০৮:০৮রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা রাসায়নিক হামলা সম্পর্কিত আন্তর্জাতিক তদন্তকারী দলকে সিরিয়ার দুমা শহরে প্রবেশে বাধা দিচ্ছে।
-
অবিস্ফোরিত মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর
এপ্রিল ২০, ২০১৮ ০৬:৫০সিরিয়ার সরকার অবিস্ফোরিত দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। গত শনিবার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় নি।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করেছে ইরাকি এফ-১৬ বিমান
এপ্রিল ১৯, ২০১৮ ১৯:২৭ইরাকের বিমান বাহিনী জানিয়েছে, সিরিয়ার ভেতরে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে তারা বিমান হামলা করেছে। হামলায় ইরাকি বাহিনী এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করে।
-
সিরিয়ায় হামলার পর তদন্ত অর্থহীন: রাশিয়া
এপ্রিল ১৮, ২০১৮ ০৬:২২জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর রাসায়নিক হামলা সম্পর্কে তদন্ত করা এখন সম্পূর্ণ অর্থহীন। কারণ আমেরিকা ও তার মিত্ররা রাসায়নিক হামলার জন্য এরইমধ্যে বিচার করে তার রায় কার্যকর করেছে।