• ‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’

    ‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’

    ডিসেম্বর ১০, ২০২১ ১৪:৩৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, “পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়।”

  • জেনারেল রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় ইরানের শোক প্রকাশ

    জেনারেল রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় ইরানের শোক প্রকাশ

    ডিসেম্বর ০৯, ২০২১ ০৫:০৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের কাছে পাঠানো এক বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

  • ইরানের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৩:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপে তার দেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভিয়েনা বৈঠকে তার দেশ পূর্ণ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেছে।

  • পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে যা করতে হবে

    পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে যা করতে হবে

    ডিসেম্বর ০৭, ২০২১ ১৪:২৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের ওপর থেকে আমেরিকা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না।

  • সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রায়িসি

    সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রায়িসি

    ডিসেম্বর ০৭, ২০২১ ০৩:৫৬

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

  • পাশ্চাত্য আন্তরিক হলে অচিরেই সংকটের সমাধান সম্ভব: ইরান

    পাশ্চাত্য আন্তরিক হলে অচিরেই সংকটের সমাধান সম্ভব: ইরান

    ডিসেম্বর ০২, ২০২১ ০৩:৩৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্য আন্তরিকতা দেখালে ভিয়েনা সংলাপ থেকে অচিরেই একটি সমাধানসূত্র খুঁজে বের করা সম্ভব হবে। ইরানি প্রতিনিধিদল এই সংলাপে শক্তিশালী ও যুক্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং তারা এখান থেকে ফলাফল বের করে আনতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

  • পরমাণু সমঝোতার বাইরের কোনো অনুরোধ মানবো না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু সমঝোতার বাইরের কোনো অনুরোধ মানবো না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ৩০, ২০২১ ০৭:৩৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে- তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি স্পষ্ট করে বলেছেন, ভিয়েনা আলোচনায় কোনো পক্ষ যদি এমন কোনো অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই তাহলে ইরান তা মেনে নেবে না।

  • দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব: ইরান

    দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব: ইরান

    নভেম্বর ২৭, ২০২১ ০৪:৩৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতিতে ফিরে এসে আমেরিকার বেআইন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হলে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

  • সমস্যা সমাধানে আইএইএ’র সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান

    সমস্যা সমাধানে আইএইএ’র সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান

    নভেম্বর ২৫, ২০২১ ০৪:২৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে তার দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এ সমঝোতা হয় বলে তিনি জানিয়েছেন।

  • ইরান আমেরিকাকে তার আচরণের ভিত্তিতে মূল্যায়ন করবে মুখের কথায় নয়: পররাষ্ট্রমন্ত্রী

    ইরান আমেরিকাকে তার আচরণের ভিত্তিতে মূল্যায়ন করবে মুখের কথায় নয়: পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ২৪, ২০২১ ১৩:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক। কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এই আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।