-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাতে ওআইসি'র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুযের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
-
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
অক্টোবর ১৯, ২০২১ ০২:৫৭জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে পরমাণু সমঝোতা ও আফগানিস্তান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় আফগানিস্তানের সর্বসাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে উগ্র জঙ্গিদের মাথাচারা দিয়ে ওঠার বিষয়টি জাতিসংঘকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
-
আফগানিস্তানে উগ্র সন্ত্রাসীদের উত্থানের ব্যাপারে ইরানের হুঁশিয়ারি
অক্টোবর ১৮, ২০২১ ০৩:০৬আফগানিস্তানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি রোববার তেহরান সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ল্যানস্কি টিফেনথালের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
চীনের সঙ্গে কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইরান
অক্টোবর ১৬, ২০২১ ০৮:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, চীনের সঙ্গে ইরান ২৫ বছর মেয়াদী যে কৌশলগত চুক্তি সই করেছে তা বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তেহরান। গত মার্চ মাসে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে এই চুক্তি সই হয়।
-
‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’
অক্টোবর ১৫, ২০২১ ০৭:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের গড়িমসির কারণেই মূলত ভিয়েনা সংলাপ অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এই অচলাবস্থা নিরসনের উপায় বের করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সঙ্গে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি।
-
আইআরআইবি প্রধান ড. জেবেলির সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
অক্টোবর ১৫, ২০২১ ০৬:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দেশের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র নবনিযুক্ত প্রধান ড. পেইমান জেবেলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় আইআরআইবি পরিদর্শনে আসেন এবং ড. জেবেলির দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
-
সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের আহ্বান
অক্টোবর ১৩, ২০২১ ১০:০২ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং প্রতিবেশী আজারবাইজানের মধ্যকার উত্তেজনা সৃষ্টির মতো ইস্যুগুলোকে সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জিহন পেরামভ টেলিফোনে কথা বলেন এবং সেসময় দুই মন্ত্রী এই আহ্বান জানান।
-
দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে টেলিফোনে কথা বললেন ইরান ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১২, ২০২১ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং জর্দানের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।
-
সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে ইরান
অক্টোবর ১০, ২০২১ ০৩:৪৮পর্যটন ও পুঁজি বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সিরিয়ার সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি শনিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
-
সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে
অক্টোবর ০৯, ২০২১ ১৩:১১ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত। এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আজ শনিবার দামেস্কে পৌঁছেই এ কথা বলেন।