-
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনায় আক্রান্ত
জুলাই ২৮, ২০২০ ০৫:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে। ৫৪ বছর বয়সি ও’ব্রায়েন সেল্ফ-আইসোলেশনে থেকে বাসায় বসে অফিস করছেন।
-
তালেবান-রাশিয়া আঁতাত: নিউ ইয়র্ক টাইমসের খবর অস্বীকার করলেন খোদ ট্রাম্প
জুন ২৯, ২০২০ ১১:২৪মার্কিন সেনাদের হত্যা করার বিনিময়ে তালেবান রাশিয়ার কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস যে খবর দিয়েছে এবার সে সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ সম্পর্কে কোনো গোয়েন্দা সূত্র এখন পর্যন্ত তাকে কিছু জানায়নি।
-
যেকোনো উপায়ে বোল্টনের আত্মজীবনী প্রকাশ ঠেকাতে চান ট্রাম্প
জুন ১৭, ২০২০ ০৬:২১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের আত্মজীবনী প্রকাশ হওয়া ঠেকাতে বিচার বিভাগের শরণাপন্ন হয়েছে হোয়াইট হাউজ। আগামী ২৩ জুন বইটির মোড়ক উন্মোচন হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই মার্কিন বিচার বিভাগের মাধ্যমে এটির প্রকাশ বন্ধ করে দিতে চায় হোয়াইট হাউজ।
-
হোয়াইট হাউসের বাইরে আগুন জ্বেলে বিক্ষোভ, বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ট্রাম্প
জুন ০১, ২০২০ ০৭:৫০পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
-
হোয়াইট হাউজে করোনাভাইরাস: আবার পরীক্ষা করালেন চিন্তিত ট্রাম্প
মে ০৮, ২০২০ ০২:২২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মকর্তা ট্রাম্পের হয়ে কাজ করার পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। তবে করোনা আক্রান্ত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।
-
করোনাভাইরাস ইস্যুতে ক্ষিপ্ত ট্রাম্প; ব্রিফিং বন্ধের হুমকি
এপ্রিল ২৬, ২০২০ ১৩:১৪প্রাণঘাতী করোনাভাইরাস ইস্যুতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে তিনি হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিং বন্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকরা তাকে ‘শত্রুতামূলক প্রশ্ন’ করেন।
-
করোনার প্রভাব আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও: মুখোমুখি হোয়াইট হাউজ ও কংগ্রেস
মার্চ ২৬, ২০২০ ১০:৩৮আমেরিকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুধু অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনকেই প্রভাবিত করেনি একইসঙ্গে এ রোগের বিস্তার দেশটির রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। এ ভাইরাসের বিস্তার ও তা মোকাবেলার ধরনকে কেন্দ্র করে হোয়াইট হাউজ ও কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে।
-
ট্রাম্পের করোনা পরীক্ষা সম্পন্ন, তাপমাত্রা স্বাভাবিক বলে দাবি
মার্চ ১৪, ২০২০ ২০:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ(শনিবার) বলেছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল আগামী দুয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।
-
ইরানি জনগণের প্রতি মার্কিন মায়াকান্নার রহস্য!
নভেম্বর ১৮, ২০১৯ ১৪:০২ইরানের ওপর সর্বোচ্চ চাপ-প্রয়োগের নীতি প্রবর্তনকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সরকার ইরানি জনগণের সমর্থক বলে দাবি করেছে!
-
ইরানের নাশকতাকারীদের প্রতি সমর্থন জানাল হোয়াইট হাউজও
নভেম্বর ১৮, ২০১৯ ০৭:২৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পর এবার দেশটির প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের পক্ষ থেকেও ইরানে নাশকতামূলক তৎপরতায় জড়িতদের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজ রোববার এক বিবৃতি প্রকাশ করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ করার মাধ্যমে এদেশের বিরুদ্ধে অতীতের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে।