-
মার্কিন বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করতে পারে ইরান
এপ্রিল ০৮, ২০১৯ ১৩:৪৯মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরানের জাতীয় সংসদ। এরই মধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরি করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।