-
ফেব্রুয়ারির আগেই চিনির বাজার অস্থির, রমজানে ভোগান্তির শঙ্কা ভোক্তা অধিকারের
জানুয়ারি ৩০, ২০২৩ ১৩:৪৬বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর চেষ্টার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী। গেল সপ্তাহে জেলা প্রশাসকদেরও এ বিষয়ে সতর্ক ব্যবস্থাপনা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে দাম বৃদ্ধির সরকারি ঘোষণা আসার পর বাজারে আবারো বাড়ল চিনির দাম।
-
একদলীয় শাসন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে : মির্জা ফখরুল
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৩৭আওয়ামী লীগ নেতারা মুখে এক কথা বলে কাজে আরেক, জনগণের কাছে তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বাংলাদেশের আদালতে বিচারকদের সঙ্গে অসদাচরণ: অস্বস্তিতে সাধারণ মানুষ
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:০৩বাংলাদেশে বিচারক এবং আইনজীবীদের বৈরীতা ও সাম্প্রতিক কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নানা মহলে চলছে প্রতিক্রিয়া। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে এক বিচারককে আইনজীবীদের গালিগালাজের পর বিষয়টি অনেক দূর গড়ায়। আইনজীবীরা টানা কর্মবিরতি পালন করেন, বিচারকদের সংগঠন তাঁদের নিন্দা ও শাস্তি দাবি করে, উচ্চ আদালত দুই দফায় আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
-
পদযাত্রার মাধ্যমেই দানবীয় সরকারের পতন হবে: মির্জা ফখরুল
জানুয়ারি ২৮, ২০২৩ ১৭:২৬পদযাত্রার মধ্য দিয়ে বিএনপির নতুন ধাপের আন্দোলন শুরু হয়েছে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
'বিএনপির পদযাত্রা আগামী মরণযাত্রা, আর নির্বাচনেই হবে তাদের রাজনৈতিক মরণ'
জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:৪২বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় কাদের বলেন, নির্বাচন পর্যন্ত জনগণের শক্তি নিয়েই মাঠে থাকবে আওয়ামী লীগ।
-
মিয়ানমার সীমান্তে জঙ্গি সংগঠনের তৎপরতা; প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব
জানুয়ারি ২৮, ২০২৩ ১৫:৫৯বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সংকট আবারো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বিশেষ করে পাহাড়ের পর নব্য জঙ্গি সংগঠনের ‘সামরিক শাখার প্রধান ও বোমা বিশেষজ্ঞের’ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। আত্মগোপন নাকি সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণের জন্য ক্যাম্পে জঙ্গিদের অবস্থান, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
-
সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী
জানুয়ারি ২৭, ২০২৩ ১৭:৪৭বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান আছে। জাতীয় নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে সেই সংবিধানে লেখা আছে। তাই দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
২০২২ সালে বাংলাদেশে আত্মহত্যা করেছে ৫৩২ শিক্ষার্থী, ঢাকায় সর্বোচ্চ!
জানুয়ারি ২৭, ২০২৩ ১৬:১৮কথায় আছে,মানুষ নাকি বাঁচার জন্য ভাসমান খড়কুটোও আঁকড়ে ধরে। তাহলে কেন আত্মহত্যার মতো একটি কাণ্ড অবলীলায় ঘটিয়ে ফেলে সেই মানুষ? মানুষ কেন আত্মহত্যা করে, এর কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। জীবন শেষ করে দেওয়াকে অনেকে সাহসী, আবার অনেকে কাপুরুষোচিত কাজ বলে আখ্যা দেন।
-
কবি চন্দ্রাবতীর বাড়িতে কিশোরগঞ্জের শ্রোতাদের জমজমাট মিলনমেলা অনুষ্ঠিত
জানুয়ারি ২৭, ২০২৩ ০৮:৪৯কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বাংলা সাহেত্যর প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ির প্রাঙ্গনে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে এক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।
-
দশদফা আন্দোলন বেগবান করতে এবার ঢাকায় ৪ দিনের পদযাত্রা করবে বিএনপি
জানুয়ারি ২৬, ২০২৩ ১৪:৩৪বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য দশ দফা দাবি বাস্তবায়নে এবার রাজধানী ঢাকায় চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।