-
পরিবার আবেদন করলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী
সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৫৩বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
-
মাসে গড়ে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা, মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেবার পরামর্শ
সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৩৩আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন এ দিবসটিকে কেন্দ্র করে আত্মহত্যার উদ্বেগজনক চিত্র তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
-
সাবেক এসপি বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:০৯চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় বরখাস্ত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার 'অত্যন্ত চতুর মানুষ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে।
-
প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই: মির্জা ফখরুল
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১২:২৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সফরে বাংলাদেশের ‘দৃশ্যমান কোনো অর্জন’ নেই।
-
চাল রপ্তানিতে শুল্ক বসিয়েছে ভারত: বাংলাদেশের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১১:১০বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে সরকার। একই সাথে সরকারি পর্যায়ে ভারতসহ পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।
-
সারের জন্য ভোগান্তিতে কৃষক: জামালপুর ও বগুড়ায় সড়ক অবরোধ
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১৩:০৭বাংলাদেশের কৃষি পঞ্জিকা অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে মধ্য-অক্টোবর পর্যন্ত আমন ধানের মৌসুম। আর এ ধানের চারা রোপণের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত। চারা রোপণকালীন অ-ইউরিয়া সার ব্যবহার করতে হয়। অ-ইউরিয়া সারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সার হচ্ছে এমওপি ও টিএসপি।
-
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১১:০০প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই দিনাজপুরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
-
পিআইবি প্রধান বনজের বিরুদ্ধে সাবেক এসপি বাবুলের মামলার আবেদন
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১০:২৩বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন স্ত্রী হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক এসপি বাবুল আক্তার। পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে তিনি মামলার আবেদনটি করেন।
-
বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে : প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৫:১৮প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে এবং গত এক দশকে তা আরও জোরদার হয়েছে। গত ৫০ বছরে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পর, উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে।’
-
রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটে ভোট করতে রাজি কমিশন: সিইসি
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৪:১০বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটে ভোট করতে রাজি কমিশন।