-
কুসিক নির্বাচন স্বচ্ছ হয়েছে- তথ্যমন্ত্রী : ফল পাল্টে দেওয়ার অভিযোগ সাক্কুর
জুন ১৬, ২০২২ ১৩:২১কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তিনি।
-
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ শরণার্থীর মৃত্যু
জুন ১৬, ২০২২ ১০:৩২বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে ২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মো. সলিমুল্লাহ (৩০) কুতুপালং ২ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৩/২ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।
-
সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যা, বাড়ছে নদ-নদীর পানি
জুন ১৬, ২০২২ ১০:১৯এক মাসের মাথায় সিলেটে ও সুনামগঞ্জ জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে এই বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে দুটি উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নগরের সাতটি ওয়ার্ডের বাসাবাড়িতে পানি ঢুকেছে।
-
সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে কুমিল্লার নতুন মেয়র রিফাত
জুন ১৫, ২০২২ ১৭:১০বাংলাদেশের কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মেয়র ও ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে প্রথমবারের মতো নগরপিতা নির্বাচিত হলেন।
-
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-৬)
জুন ১৫, ২০২২ ১৪:০৪আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে চলতি জুন মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ জুন-২০২২। লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে দেওয়া হবে একটি আকর্ষণীয় রেডিও সেট।
-
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: শেখ হাসিনা
জুন ১৫, ২০২২ ১২:৪৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এমন কিছু ঘটাতে পারে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি।
-
কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল
জুন ১৫, ২০২২ ১২:০৬বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ এখন আর সভ্য গণতান্ত্রিক কোনো দেশ নয়, দেশকে বর্বর আর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অনেক কিছুই তো করছেন, যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। নিজেরা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে নতুন আইন তৈরি করছেন। এ যেন লুটপাটের স্বর্গরাজ্য।
-
৬ জুলাই থেকে ঢাকায় বসবে অস্থায়ী কুরবানি পশুর হাট, চলবে ঈদের দিনসহ ৫ দিন
জুন ১৫, ২০২২ ০৭:২৯পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৬ জুলাই থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবে অস্থায়ী কুরবানি পশুর হাট। ঈদের দিনসহ মোট পাঁচদিন চলবে পশু বেচাকেনা।
-
কুসিক নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি শেষ: সুষ্ঠু ভোটের দাবি সুজনের
জুন ১৪, ২০২২ ১৩:৩৮বাংলাদেশের কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রচারণার সময় শেষ হয়েছে গতকাল (সোমবার) মধ্যরাতে। আগামীকাল (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
-
ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
জুন ১৪, ২০২২ ১২:২৯বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। আজ (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।