-
স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
এপ্রিল ২২, ২০২২ ০৮:৩১বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
-
'একটি কুচক্রী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে'
এপ্রিল ২১, ২০২২ ১৩:৪৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
-
নিউ মার্কেটে সংঘর্ষে যে দুজন মারা গেছেন -এর জন্য পুলিশ দায়ী: মির্জা ফখরুল
এপ্রিল ২১, ২০২২ ১১:৫৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রমাণিত হয়েছে দেশে কোনো সরকার নেই। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং তারা এই রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
-
উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে: প্রধানমন্ত্রী
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৫উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে উল্লেখ করে, তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও নরসিংদীতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
-
'সর্বত্র একটি ত্রাসের সৃষ্টি করে অবৈধ সরকার ক্ষমতায় টিকে রয়েছে'
এপ্রিল ২০, ২০২২ ১১:৫২বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারকে “ফ্যাসিস্ট সরকার” আখ্যায়িত করে আভিযোগ করেছেন, ক্ষমতায় থাকার বড় কৌশল হচ্ছে গোটা সমাজে, গোটা রাষ্ট্রে একটি ভীতির ত্রাসের সঞ্চার করা, সব দিক দিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ আওয়ামী লীগ সরকার সেভাবেই এখন পর্যন্ত ক্ষমতায় টিকে রয়েছে।
-
'দানবীয় সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য করতে হবে'
এপ্রিল ১৯, ২০২২ ১৩:৪৮সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন মন্তব্য করেন।
-
নিউমার্কেটে আবারও সংঘর্ষ, ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা
এপ্রিল ১৯, ২০২২ ১২:১১ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংষর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত
এপ্রিল ১৯, ২০২২ ০৭:২১বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ (মঙ্গলবার) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
-
নির্বাচনে অংশ নিতে কোনো দলকে ফোর্স করা সম্ভব না: সিইসি
এপ্রিল ১৮, ২০২২ ১২:৩৬বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, সে বিষয়ে ফোর্স করা সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
-
২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত ‘অচল' হতে পারে ঢাকা: যাত্রী কল্যণ সমিতি
এপ্রিল ১৭, ২০২২ ১৩:৪৭বাংলাদেশে আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আর তাই যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।