স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i106982-স্বাস্থ্য_পরীক্ষা_করতে_সিঙ্গাপুর_গেলেন_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২২ ০৮:৩১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের নয়াদিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, শুধু করোনাভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। এরপরই বিস্তৃতভাবে সব জায়গায় কলেরার টিকা দেওয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২২