-
শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম অমর একুশে গ্রন্থ মেলা, শুরু পহেলা ফেব্রুয়ারি
জানুয়ারি ২৭, ২০২৪ ১৩:৫৪বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার বাকি আর মাত্র কয়েকদিন। তাই বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলার প্রস্তুতি চলছে জোরেসোরেই।
-
পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুত করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
জানুয়ারি ২৭, ২০২৪ ১৩:৪৫পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবে না বলে মন্তব্য করেছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
-
সরকারের নির্দেশনার পরেও, ঊর্ধ্বমুখী চালের বাজার; রমজানে দাম নিয়ন্ত্রণে থাকবে, আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রী
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৫৪সরকারের নির্দেশনার পরেও চালের বাজারের অস্থিরতা কাটছেই না। চাল নিয়ে কারসাজি চলছেই। অন্যান্য নিত্যপণ্যের সাথে মাছ মাংস এবং সব্জির বাজারও চড়া। এর সাথে নতুন করে অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচ ও বিভিন্ন রকম মসলার দাম।
-
কারও কথায় বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবেনা সরকার, বলেছেন ওবায়দুল কাদের
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৪৩কারও কথায় বিএনপি নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেবেনা সরকার। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
-
গুজব ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
জানুয়ারি ২৫, ২০২৪ ১৪:৪৯গুজব ও অপতথ্যমুক্ত গণমাধ্যম নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন- এটকো’র সাথে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
-
চা উৎপাদনে ১৭০ বছরের রেকর্ড গড়ল বাংলাদেশ, দাম না বাড়ায় চাষিরা হতাশ
জানুয়ারি ২৫, ২০২৪ ১৪:২৮এক বছরে ১০ কোটি ২৯ লাখ কেজি বেশি চা উৎপাদন করে ১৭০ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে এমন সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে।
-
বিএসএফ’র গুলিতে নিহত বিজিবি জওয়ানের মরদেহ হস্তান্তর; নিহতের স্বজনদের ক্ষোভ
জানুয়ারি ২৪, ২০২৪ ১৫:৩৩বাংলাদেশের জেলা শহর যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
-
অভিযানেও কমছে না চালের দাম: শক্ত অবস্থানে সরকার, চলছে বিশেষ নজরদারী
জানুয়ারি ২৪, ২০২৪ ১২:৪৭বাংলাদেশে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামেও রয়েছে চালের পর্যাপ্ত মজুত। বাজারেও পণ্যটির কোনো ঘাটতি নেই। তারপরও ভরা মৌসুমে মিল মালিকদের কারসাজিতে অস্থির চালের বাজার। গেল দুই সপ্তাহ ধরে মিল পর্যায় থেকে ৫০ কেজির বস্তাপ্রতি ৩০০ টাকা দাম বাড়িয়ে চাল বিক্রি করা হচ্ছে। ফলে রাজধানীসহ সারা দেশের পাইকারি বাজারে হু হু করে বেড়েছে দাম।
-
হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে নীরব বিপ্লব
জানুয়ারি ২৩, ২০২৪ ১৫:৩২দিন দিন বাংলাদেশে বাড়ছে বিভিন্ন শিল্পের প্রসার। যেখানে ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর পক্ষেও চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে ঢাকার ধোলাইখাল খুবই প্রসিদ্ধ। এর বাইরেও বিভিন্ন এলাকায় চলছে হালকা শিল্প যন্ত্রাংশ তৈরীর প্রচেষ্টা। এরই অংশ হিসেবে সম্প্রতি যশোরে উৎপাদিত হচ্ছে গাড়ির পার্টস, স্প্রিংপাতি ও বডি।
-
বাংলাদেশের নির্বাচিত এমপিদের ২৬৯ জন কোটিপতি: সুজন
জানুয়ারি ২৩, ২০২৪ ১৫:২০বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৮৯ দশমিক ৯৭ শতাংশ বা ২৬৯ জন কোটিপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ হার ছিল ৮২ দশমিক ৩৩ শতাংশ বা ২৪৭ জন। আগের সংসদের তুলনায় কোটিপতি সংসদ সদস্য বেড়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ।