-
ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ বাংলাদেশের ২১ জেলায়; বৃষ্টির সম্ভাবনায় শীত বৃদ্ধির আশংকা
জানুয়ারি ২২, ২০২৪ ১৩:৪২ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাংলাদেশের জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। ফলে চরম বিপাকে রয়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি ও দিনাজপুরে। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
-
জাতীয় পার্টিই সংসদের প্রধান বিরোধীদল- কাদের; ফের অংশগ্রহণমূলক নির্বাচন দাবি ড. মঈনের
জানুয়ারি ২২, ২০২৪ ১৩:৩৮বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টিই সংসদের প্রধান বিরোধী দল। এমনটা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
সরবরাহ শুরু হলেও কাটেনি গ্যাসের সংকট, ভোগান্তি শিল্পাঞ্চলেও
জানুয়ারি ২১, ২০২৪ ১৪:৩৬গ্যাস সরবরাহ বিঘ্নের কারণে চট্টগ্রামে ভোগান্তির শেষ হয়নি। এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। অনেক বাসা বাড়িতে এখনো চুলা জ্বলছে না, সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছে না যানবাহন। এদিকে, নারায়ণগঞ্জ-গাজীপুর শিল্পাঞ্চলেও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে কারখানায়।
-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা কর্মসূচি
জানুয়ারি ২১, ২০২৪ ১৪:৩২দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবৈধ সংসদ বাতিল, বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ দাবিতে দু’দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ রোববার সকালে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
-
চরাঞ্চলে ভালো ফলন হওয়ায় বাড়ছে কৃষকদের আগ্রহ ; চরগুলো এখন ‘হিডেন ডায়মন্ড’
জানুয়ারি ২০, ২০২৪ ১৫:০১বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন চরাঞ্চলে বাড়ছে কৃষির আবাদ। এরই মধ্যে উল্লেখযোগ্য ভাবে যমুনার চরে বিভিন্ন কৃষি আবাদে ব্যাপক সাফল্য এসেছে। বিস্তীর্ণ চরাঞ্চলে এখন সবুজের সমারোহ, জমিগুলো আসছে চাষের আওতায়। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠের পরিচর্যায়।
-
বাড়লো ঢাকার মেট্রোরেলের সময়; মতিঝিলে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০’এ
জানুয়ারি ২০, ২০২৪ ১৩:৪৪ঢাকায় আজ থেকে শুরু হলো মেট্রোরেলের পূর্ণ রুটে দিনভর চলাচল। এখন থেকে ঢাকা মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।
-
বন্ধ হচ্ছেনা চাল নিয়ে চালবাজি, প্রতি বস্তায় বেড়েছে ৪শ টাকা; আবার বেড়েছে মুরগী ও গরুর মাংসের দাম
জানুয়ারি ১৯, ২০২৪ ১৫:০০বাজারে চাল-ডাল-তেল এবং মাছ-মাংস-সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেনো ছুটেই চলেছে। লাগাম টানতে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নির্দেশনার প্রতিফলন বাজারে, প্রভাব ফেলতে পারেনি অভিযোগ ক্রেতাদের।
-
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব, যা প্রমাণিত-দাবী ওবায়দুল কাদেরের
জানুয়ারি ১৯, ২০২৪ ১৪:৫৫অনেক দেশেই ৪০ শতাংশের ওপর ভোটের হার দেখা যায় না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ, স্কুল বন্ধ উত্তরাঞ্চলের অনেক এলাকায়
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:০৮মাঘের প্রথম সপ্তাহে হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে অসময়ের বৃষ্টি। আর এ দুইয়ে মিলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন, খেটে খাওয়া মানুষ। দেশের ১০ জেলায় চলছে শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়ে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
-
টিআইবিকে সরকার বিরোধী ও বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের
জানুয়ারি ১৮, ২০২৪ ১৪:৪৫টিআইবি, সরকার বিরোধী, তাদেরকে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।