-
বাংলাদেশে ঈদ-বাজেটে মিলছেনা উৎসব-সামগ্রী! ভোগান্তি ক্রেতাদের!
এপ্রিল ২১, ২০২৩ ১১:২৮বাঁকা চাঁদের হাসি-জুড়ে এলো খুশির ঈদ। তাই তো শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী।
-
ঈদ জামাতে জঙ্গি হামলার কোন তথ্য নেই,মুসল্লীদের শংকা মুক্ত থাকার পরামর্শ র্যাব- পুলিশের
এপ্রিল ২১, ২০২৩ ০৮:২৯পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
-
ঈদের ছুটিতে ভিড় বাড়ছে বাস, রেল ও লঞ্চ ঘাটে, ব্যস্ত হয়ে উঠেছে মহাসড়ক
এপ্রিল ২০, ২০২৩ ১৩:৩০পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে বাস লঞ্চ ও রেল স্টেশনে। দেশের দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মত মোটরসাইকেল চালু হওয়ায় খুশি অনেক ঘরমুখী মানুষ। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।
-
ঢাকা-মাওয়া সড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪; দিনাজপুরেও প্রাণহানি
এপ্রিল ২০, ২০২৩ ১২:২১বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা চার। তবে আহতদের মধে তিন জনের অবস্থা শঙ্কটাপন্ন।
-
ছুটি শুরু, জমে উঠেছে শেষ মূহুর্তের ঈদ বাজার
এপ্রিল ১৯, ২০২৩ ১৪:২৬পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় রাজধানীতে জমে উঠেছে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা। জমে উঠেছে শেষ মূহুর্তের ঈদ বাজার। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে ভীড় বাড়ছে ক্রেতাদের। দিনে প্রচন্ড গরমে শপিংমলগুলোতে রাতে ভিড় করছেন নগরবাসী। ক্রেতা সমাগম বাড়ছে শপিংমলগুলোতে। তীব্র গরমে দিনের ঝামেলা এড়াতে রাতে মার্কেটে আসছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রিয়জনদের জন্য ঈদ উপহার কিনতে শপিংমলগুলোতে ভিড় করছেন নগরবাসী। দরদাম মিলে গেলেই কিনে নিচ্ছেন পছন্দের পণ্য।
-
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণ
এপ্রিল ১৯, ২০২৩ ১২:১৪বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
-
আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪৩বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশে দাবদাহে বাড়ছে স্বাস্থ্য-ঝুঁকি
এপ্রিল ১৮, ২০২৩ ১৩:৫৮বাংলাদেশের ভয়াবহ তাপদাহ এখনো অতিষ্ঠের পর্যায়ে। যদিও গেল সোমবার রাতে সিলেটের সুনামগঞ্জে খানিকটা বৃষ্টির খবর পাওয়া গেছে। কিন্তু দেশের অন্য এলাকায় এখনো ভয়াবহ দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন।
-
মার্কেটে আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
এপ্রিল ১৮, ২০২৩ ১৩:৫৭বাংলাদেশের মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, ঠিক সেই সময়ে আবারো অগ্নিসন্ত্রাস করে মার্কেটে আগুন দিয়ে নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা একধরনের চক্রান্ত। তবে এটা যারা করছে তাদের প্রতি জাতির ঘৃণা। তাই যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে চৌদ্দগ্রামে ঈদ উপহারসামগ্রী বিতরণ
এপ্রিল ১৭, ২০২৩ ১৪:৩৪কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ৪টি হেফজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র পাশাপাশি জগন্নাথ দিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।