-
২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের ভ্রমণ ভিসা দেবে ভারত
জুলাই ২৩, ২০২৫ ১৩:৩৩আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সফরের পরই চীনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
-
অপারেশন সিঁদুরের সময় কূটনৈতিকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সরকার: রাহুল গান্ধী
জুলাই ২৩, ২০২৫ ১৩:১২অপারেশন সিঁদুর এবং ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে কেন্দ্রকে টার্গেট করতে গিয়ে ফের আমেরিকার সুরে সুর মেলালেন রাহুল গান্ধী! লোকসভার বিরোধী দলনেতা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন ট্রাম্পই। গোটা বিশ্ব সেটা জানে।” রাহুলের দাবি, ট্রাম্পের দাবি সত্যি বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে নীরব।
-
নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা
জুলাই ২৩, ২০২৫ ১২:৪৪রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে ‘অপেশাদারত্বের’ অভিযোগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাঁরা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের (সি আর আবরাব) পদত্যাগ দাবি করেছেন।
-
বাংলাদেশি সন্দেহে ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের!
জুলাই ২২, ২০২৫ ১৫:১৫অন্যরাজ্যের বাঙালি শ্রমিকদের হেনস্তা করা নিয়ে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার।
-
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে প্রত্যাহার: উপদেষ্টা মাহফুজ আলম
জুলাই ২২, ২০২৫ ১৪:২০শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
-
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না: ঐকমত্য কমিশন
জুলাই ২২, ২০২৫ ১২:৩০বাংলাদেশে একই ব্যক্তি একযোগে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না—এমন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে কমিশন রাজনৈতিক দলগুলোকে অবহিত করেছে। তবে কেউ চাইলে ‘জাতীয় সনদ’-এ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) যুক্ত করার সুযোগ থাকবে।
-
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
জুলাই ২২, ২০২৫ ১১:০৬রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
-
সব দাবি পূরণের আশ্বাস আইন উপদেষ্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে
জুলাই ২২, ২০২৫ ১০:২১রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।
-
ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি হামলা; উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ
জুলাই ২১, ২০২৫ ১৭:০৬পার্সটুডে– ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আজ (সোমবার) স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজায় ইসরায়েলি হামলা চলবে, ততদিন ইয়েমেনি সেনাবাহিনীও হামলা অব্যাহত থাকবে।
-
উত্তর-পূর্ব ইরানে আরও দুই মোসাদ এজেন্ট গ্রেফতার
জুলাই ২১, ২০২৫ ১৫:৫২ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর খোরাসানে নিরাপত্তা বাহিনী ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের আরও দুই সন্ত্রাসী সদস্যকে গ্রেপ্তার করেছে।