ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী বেনগিভরের বর্বরতার বিরুদ্ধে হামাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
হামাস: বন্দি নির্যাতন ও হুমকির দৃশ্য সম্প্রচার ইসরায়েলি ফ্যাসিবাদের প্রকাশ
-
ইসরায়েলি নির্যাতন শিবিরে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত নির্যাতনের একটি দৃশ্য
পার্সটুডে - ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) বৃহস্পতিবার একবিবৃতিতে বলেছে, ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর উদ্যোগে ফিলিস্তিনি বন্দিদের উপর নির্যাতন ও হুমকির দৃশ্য সম্প্রচার ইসরায়েলি শাসকগোষ্ঠীর ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।
হামাস এই বিবৃতিতে বলেছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ঘরোয়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভরের উদ্যোগে ইহুদিবাদী ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত হয়রানি, নির্যাতন এবং অবমাননাকর আচরণের নানা দৃশ্যসহ তাদেরকে ফাঁসি দেয়া হবে বলে এই সন্ত্রাসী মন্ত্রীর দেয়া হুমকিগুলোর সম্প্রচার বন্দি বীর ও ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যৌন-বিকারগ্রস্ত বিকৃত মানসিকতা ও ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আরও বলেছে: "এই অপরাধী শত্রুর নেতাদের দ্বারা সংঘটিত পরিকল্পিত অপরাধযজ্ঞের ব্যাপকতা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে এবং তাদের হাত জীবিত বন্দি ও ফিলিস্তিনি শহীদসহ নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত।"
বিবৃতিতে হামাস নব্য-নাৎসি দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠীর মুখোশ উন্মোচন করতে ও এর অপরাধগুলো বিশ্ব জনমতের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়াও অপরাধী ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক জাস্টিস আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে এই আন্দোলন। #
পার্স টুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।