-
হুতি আনসারুল্লাহকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প
জানুয়ারি ২৩, ২০২৫ ০৭:১২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখন ডোনাল্ট ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন।
-
যুদ্ধবিরতির পর গাজার ধ্বংসস্তুপের নিচ থেকে ২০০ মৃতদেহ উদ্ধার
জানুয়ারি ২৩, ২০২৫ ০৬:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তুপের নিচ থেকে এ পর্যন্ত ২০০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল (বুধবার) এই তথ্য জানিয়েছে।
-
কারাগারে আত্মহত্যা করা সুইস নাগরিক সামরিক স্থাপনার ছবি তুলেছিল
জানুয়ারি ২৩, ২০২৫ ০৬:২৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগ জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডের যে নাগরিক ইরানের একটি কারাগারে আত্মহত্যা করেছেন তিনি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। এর পরপরই সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে তাকে আটক করা হয়।
-
বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস
জানুয়ারি ২৩, ২০২৫ ০৬:১৪বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
ব্রিটিশ মালিকানাধীন জাহাজের ২৫ নাবিককে মুক্তি দিল ইয়েমেন
জানুয়ারি ২৩, ২০২৫ ০৫:৫৩ইয়েমেন জানিয়েছে, তাদের হাতে আটক ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারের ২৫ জন নাবিককে মুক্তি দেয়া হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গতকাল (বুধবার) এই ঘোষণা দিয়েছে।
-
‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান, অন্যথায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে’
জানুয়ারি ২৩, ২০২৫ ০৫:৪৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয় তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
-
ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন
জানুয়ারি ২২, ২০২৫ ১৬:১৭পার্স-টুডে- দখলদার ইসরাইল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরাইলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরাইলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে।
-
ভারতে আসন্ন বাজেটে আয়করে ছাড় দিতে পারে অর্থমন্ত্রক
জানুয়ারি ২২, ২০২৫ ১৫:২৭ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেয় কেন্দ্র সেই দিকে সকলের নজর। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে ছাড়ের ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। সূত্রের দাবি, নতুন অর্থবর্ষে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ভুক্তদের কর ছাড় দিতে পারে কেন্দ্র। ১৫ থেকে ২০ লক্ষ টাকা যাঁদের আয় তাঁদের ২৫ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে।
-
বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ: ডিএমপি কমিশনার
জানুয়ারি ২২, ২০২৫ ১৫:১৭আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
-
ভারত ও প্রশান্ত মহাসাগরে ‘চীনের দাদাগিরি’ বরদাস্ত নয়, ট্রাম্প জমানায় গুরুত্ব পেল ‘কোয়াড’ই
জানুয়ারি ২২, ২০২৫ ১৩:৪৩ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই দাদাগিরি বরদাস্ত করা হবে না, নাম না করে চীনকে এমনই বার্তা দিল কোয়াড গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে বৈঠকে বসেছিল কোয়াডের বৈঠক। এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চীনকে বার্তা দেয়া হয়েছে এই বলে যে কেউ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায়, তবে তা সহ্য করা হবে না।