-
মানবঢাল হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ব্যাপকভাবে ব্যবহার করছে ইসরাইল
নভেম্বর ২৮, ২০২৪ ১১:২১ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ফিলিস্তিনি বন্দীদের গাজা উপত্যকা জুড়ে ব্যাপকভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। নিউইয়র্ক টাইমসের একটি তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
-
‘মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরাইলি মতিভ্রম চুরমার হয়েছে’
নভেম্বর ২৮, ২০২৪ ০৮:২৬ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সাথে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বদলে দেয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল (বুধবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হামাস একথা বলেছে।
-
আবার আগ্রাসন চালালে ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে: হিজবুল্লাহ
নভেম্বর ২৮, ২০২৪ ০৬:৩২লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আবার আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এ হুশিয়ারি দেয় প্রতিরোধ আন্দোলন।
-
নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে
নভেম্বর ২৮, ২০২৪ ০৬:২১ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান।
-
নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না: জি৭’কে ইরান
নভেম্বর ২৮, ২০২৪ ০৬:০৫শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী- জি-সেভেন গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের ইরানবিরোধী অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, যেসব বিষয়ে ইরানের ওপর দোষ চাপানো হয়েছে সেগুলো আসলে পাশ্চাত্যেরই বিপথগামী নীতির অবধারিত ফসল।
-
সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৭, ২০২৪ ১৫:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা।
-
ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে: লেবাননের প্রধানমন্ত্রী
নভেম্বর ২৮, ২০২৪ ০৭:১৫লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, “আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”
-
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন
নভেম্বর ২৭, ২০২৪ ১৬:০৫লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি এরইমধ্যে কার্যকর হয়েছে।
-
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
নভেম্বর ২৭, ২০২৪ ১৫:০১জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
-
চিন্ময় দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করল বিজেপি
নভেম্বর ২৭, ২০২৪ ১৪:৪০বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তা না হলে বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ বিজেপি আর্জি জানাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।