-
বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির তদন্ত শুরু, এসবি'র দুঃখ প্রকাশ
নভেম্বর ২৪, ২০২৪ ১০:১৩ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি এ ঘটনার তদন্তও শুরু করেছে। ইতোমধ্যে ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
-
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহে ২১ হাজার প্রবাসী গ্রেফতার
নভেম্বর ২৪, ২০২৪ ০৯:২১সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং দুই হাজার ৭৫৯ জন নারী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ওই গ্রেফতার অভিযান চালানো হয়।
-
‘তেহরান-রিয়াদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে’
নভেম্বর ২৪, ২০২৪ ০৮:৪৯ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি।
-
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না: মহারাষ্ট্রে জয়ের পর মোদীর স্পষ্ট বার্তা
নভেম্বর ২৪, ২০২৪ ০৮:৪১ভারতের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির জয় নিশ্চিত করার পর কংগ্রেসকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না। কেউ চাইলে বা প্রতিশ্রুতি দিলেও এটি আর সম্ভব নয়।”
-
জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলিবিনিময়, এক বন্দুকধারী নিহত
নভেম্বর ২৪, ২০২৪ ০৭:৩৮জর্ডানের রাজধানী আম্মানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলিবিনিময়ের ঘটনায় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (রোববার) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
-
গোলানি ব্রিগেডের সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা; দক্ষিণ লেবাননে তুমুল সংঘর্ষ
নভেম্বর ২৪, ২০২৪ ০৬:২৫ইসরাইলে উত্তরাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে গোলানি ব্রিগেড।
-
বৈরুতের ৮-তলা ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল: অন্তত ১১ জন নিহত, আহত ৬৩
নভেম্বর ২৪, ২০২৪ ০৬:১৪ইহুদিবাদী সেনারা লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ৮-তলা ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভয়াবহ এ হামলায় অন্তত ১১ জন নিহত ও অপর ৬৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
-
গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় এক ইসরাইলি নারী পণবন্দি নিহত: হামাস
নভেম্বর ২৪, ২০২৪ ০৬:০৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, গাজা উপত্যকার উত্তর অংশে ইহুদিবাদী ইসরাইলি পাশবিক হামলায় একজন ইসরাইলি নারী পণবন্দি নিহত হয়েছে। সংগঠনটি গাজায় নিহত সকল ইসরাইলি পণবন্দির মৃত্যুর জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে দায়ী করেছে।
-
সন্ত্রাসী ইসরাইলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে
নভেম্বর ২৪, ২০২৪ ০৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর জন্য সন্ত্রাসী ইসরাইল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করার আহ্বান জানিয়েছেন।
-
পশ্চিমবঙ্গের ৬ আসনেই তৃণমূলের বিজয়, মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি
নভেম্বর ২৩, ২০২৪ ১৬:০১ভারতের পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ৬টিতেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জয়ী ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিতাই, মাদারিহাট নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।