-
মোদীকে মমতা: ‘হয় বাংলার টাকা দিন, না হলে বিদায় নিন’
ডিসেম্বর ১০, ২০২৩ ১৪:৩৮পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা তাদের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সোচ্চার হয়েছেন।
-
'বিজেপি ফের ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি, সংস্কৃতি সবকিছু নির্মূল করে দেবে'
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৫:৩২বিজেপি যদি ফের শাসন ক্ষমতায় আসে তাহলে ভারতের অর্থনীতি থেকে শুরু করে সব কিছু নির্মূল করে দেবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি।
-
মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:৫৫মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে বঞ্চিত বহুজন আঘাড়ির পক্ষ থেকে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসা লোকজন এ সময়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' এবং 'ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
-
কোনো মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি তা প্রমাণিত হয়েছে: আরশাদ মাদানি
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:১২ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি বলেছেন, তিনি কয়েক দশক আগে ঘোষণা করেছিলেন যে বাবরি মসজিদ কোনও মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়নি এবং তার কথা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছিল। গতকাল (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয়ে জমিয়তের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
মহুয়া মৈত্রের এমপি পদ খারিজ: প্রতারণা করল বিজেপি: মন্তব্য মমতার
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৪:২৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (শুক্রবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ধ্বনি ভোটে তার এমপি পদ খারিজের প্রস্তাব পাস হয়।
-
মমতাকে অপমান: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজকে বহিষ্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৫:১৬পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) দিল্লিতে তৃণমূলের নারী এমপি এবং কোলকাতায় নারী নেত্রী-মন্ত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
-
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে: প্রিয়াঙ্কা গান্ধী
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৪:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফিলস্তিনের গাজায় নৃশংসভাবে চলমান বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন।
-
৬ ডিসেম্বরের স্মরণে কোলকাতায় তৃণমূল সংখ্যালঘু সেলের সংহতি দিবস পালন
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৫:১৯পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজ কোলকাতায় ৬ ডিসেম্বরের স্মরণে সংহতি দিবস কর্মসূচি পালিত হয়েছে।
-
ডিএমকে দলের এমপি’র বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে হট্টগোল, অধিবেশন মুলতুবি
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৪:৫৮ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় ডিএমকে দলের এস সেন্থিলকুমার এমপি’র বিতর্কিত মন্তব্যের জেরে আজ সংসদে হট্টগোল হওয়ায় অধিবেশনের কাজকর্ম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়।
-
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৪:৪৯পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রীর সভার দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন ওই বিজেপি বিধায়ক। আগামী ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে।